কান্দিতে তৃণমূল কর্মীর বাড়িতে ‘সর্ষে ইলিশ’ চেটেপুটে খেলেন গুজরাতি ইউসুফ পাঠান

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দি: সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ খান সকাল থেকে কান্দি বিধানসভা এলাকায় প্রচারে বের হন। এদিন তার প্রচারের সঙ্গী ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের দাদা কান্দি ব্লক তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম সরকার। তারই উদ্যোগে ইউসুফ খানের(Yusuf Khan) জন্য বাঙালি ভোজের আয়োজন করা হয় নববর্ষের পরের দিন। গুজরাতের পাঠান ইউসুফ খান বেশ কয়েকদিন ধরে বঙ্গে প্রচারে এসে বাঙালি খাবার রপ্ত করে নিয়েছেন। এদিন সরু চালের সাদা ভাত মসুর ডাল পটল পোস্ত দেশি মুরগির মাংসের পাশাপাশি তার জন্য রান্না করা হয়েছিল সর্ষে ইলিশ।

এছাড়া ছিল উচ্ছে পটল আলু এবং ঢেঁড়স ভাজাও। প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছিল এসবের পাশাপাশি পেঁয়াজ ও শশার স্যালাড। বেশ তৃপ্তি সহকারে কম মসলায় তৈরি করা সেই রান্না, খান ইউসুফ(Yusuf) । চেটেপুটে খান সর্ষে ইলিশ। তার ভীষণ পছন্দের মসুর ডাল আর ইলিশ মাছের পদ পেয়ে তিনি খুব খুশি হন। খাবার শেষে মুখ মুছতে মুছতে ইউসুফ পাঠান বলেন বাংলা ও বাঙালিআনার সঙ্গে তার যোগাযোগ দীর্ঘদিনের।

কলকাতাতে নাইট রাইডার্স খেলেছেন অনেকদিন। তাই নাইট রাইডার্স খেলার সুবাদে বাঙালি খাবারের সঙ্গে তার পরিচিতি আগেই হয়েছে। এ দিনের এই মধ্যাহ্ন ভোজন প্রসঙ্গে ইউসুফের মন্তব্য, ‘ কোন কথা নয়, জাস্ট লা জবাব’। সুদূর গুজরাতের বাসিন্দা হয়েও বাঙালি খাবারের তিনি যে কত বড় ভক্ত ,সোমবার দুপুরে কব্জি ডুবিয়ে তৃপ্তি সহকারে তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে, তা প্রমাণ করে দিলেন ইউসুফ খান ।

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক