Loading live market data...
Loading active stocks...
Connecting...

কার্তিকের ঝোড়ো ব্যাটিং সত্বেও হায়দরাবাদের কাছে হারলেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাঠে ফের হারের স্বাদ পেতে হল বিরাট কোহলিদের। শেষের দিকে দীনেশ কার্তিক ব্যাট হাতে জোড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের পাহাড়সম রান তাড়া করতে নেমে ২৬২ রানে থেমে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে সমস্যায় পড়ে গেলেন বিরাট কোহলি-ফ্যাপ ডুপ্লেসিরা।

চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড আর হাইনরিখ ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতে ঝর তুলেছিলেন বিরাট কোহলি ও ফ্যাপ ডুপ্লেসি। মনে হচ্ছিল যে খুনে মেজাজে দুজনে ব্যাটিং করছেন তাতে অনায়াসে জিতবে বেঙ্গালুরু। সপ্তম ওভারে ব্যাট করতে এসে জুটি ভাঙেন ময়াঙ্ক মার্কান্ডে। ফিরিয়ে দেন বিরাটকে। ২০ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার পরেই ধসে যায় বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপ। পর পর সাজঘরে ফিরে যান উইল জ্যাকস(৭), রজত পাতিদার (৯), ফ্যাপ ডুপ্লেসি (৬২) এবং সৌরভ চৌহান (০)। ১০ ওভারে ১২২ রানে ৫ উইকেটে হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় বেঙ্গালুরু। প্যাট কামিংসদের কাছেও বিশাল রানে হারের আশঙ্কায় স্টেডিযামে থাকা বেঙ্গালুরুর সমর্থকদের মুখ পাংশুর আকার ধারণ করে।

কিন্তু ছয় নম্বরে ব্যাট করতে নামা দীনেশ কার্তিক সানরাইজার্সের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ান। মহীপাল লোমরুর সঙ্গে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দুজনে জুটি বেঁধে ৫৯ রান যোগ করেন। মহীপালকে (১৯) ফেরান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস। এর পরে অনুজ রাওয়াতকে সঙ্গী করে প্রতিরোধ গড়ে তোলেন কার্তিক। তাঁর হাতে নির্দয়ভাবে মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন হায়দরাবাদের বোলাররা। শেষে ১৯তম ওভারে কার্তিককে থামান টি নটরাজন। আউট হওয়ার আগে ৩৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটার। কার্তিকের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কায়। শেষ ওভারে অনুজ রাওয়াত খানিকটা চেষ্টা করেন। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ২৬২ রানেই শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস। হায়দরাবাদের পক্ষে অধিনায়ক প্যাট কামিংস ৪৩ রানে ৩টি এবং ময়াঙ্ক মার্কান্ডে ৪৬ রানে ২টি উইকেট নেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত