শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ঘরের মাঠে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ফের লড়াইতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এদিন নাইটদের লড়াই আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। নাইটরা কি পারবে রাজস্থান রয়্যালসদের হারিয়ে শীর্ষ স্থান অধিকার করতে, এখন সেটাই দেখার।

গত রবিবার কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দুর্ধর্ষ পারফরমেন্স করে লখনউ সুপার জায়েন্টসকে হারিয়েছে। একদিনের ব্যবধানে মঙ্গলবার ফের ঘরের মাঠেই খেলতে নামছে কেকেআর। সোমবার অবশ্য কেকেআর শিবিরকে অনুশীলন করতে দেখা যায়নি। গত রবিবারের ম্যাচে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে ফিল সল্টকে। লখনউয়ের বিরুদ্ধে ৮৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। পাশাপাশি ফাল্ট বোলার মিচেল স্টার্ককেও ফর্মে ফিরতে দেখা গিয়েছে। লখনউয়ের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন স্টার্ক। রাজস্থানের বিরদ্ধে ম্যাচেও কি স্টার্ককে একই ফর্মে দেখা যাবে, এখন সেটাই দেখার। তবে এদিনের ম্যাচে নাইট শিবিরকে ভাবাচ্ছে কলকাতার গরম।

অন্যদিকে রাজস্থান শিবিরে যশস্বী জয়সওয়াল ছাড়া প্রত্যেক ব্যাটসম্যানই ভালো ফর্মে রয়েছেন। রাজস্থান দলে জস বাটলার, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেলের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। যশস্বীও যদি রান করতে শুরু করে তাহলে এদিনের ম্যাচে রাজস্থান বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের মতো বোলাররা রয়েছেন, যা যেকোনও সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এদিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ প্রায় এক থাকলেও একটি পরিবর্তন হতে পারে। রভম্যান পাওয়েল ও কেশব মহারাজের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। এদিনের ম্যাচ দুই দলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কারণ, এদিনের ম্যাচে যদি কলকাতা নাইট রাইডার্স জিততে পারে, তাহলে রান রেটের বিচারে শ্রেয়সদের দল প্রথম স্থানে চলে যাবে। সেক্ষেত্রে আপাতত দ্বিতীয় স্থানে চলে আসবে রাজস্থান রয়্যালস।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের