‘আমরা লরেন্স বিষ্ণোইকে খতম করবই’, সলমানকে আশ্বাস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

তাই সলমানের সঙ্গে এমন ঘটনা, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে দিয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, সিএম একনাথ শিন্ডে শীঘ্রই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যাবেন সালমান খান এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ১৪ এপ্রিল কাকভোরে বলিউড অভিনেতা হিসেবে সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে আচমকাই ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। গুলির সেই চিহ্ন সলমানের বাড়ির দেওয়ালে এখনও আঁটসাঁট হয়ে রয়েছে। বহুবছর ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান।একাধিকবার তাঁকে মৃত্যু হুমকিও দেওয়া হয়েছে। সেই কারণে অভিনেতার সিকিউরিটিও এখন Z ক্যাটাগরির। কঠোর নিরাপত্তা এড়িয়ে দুষ্কৃতীরা কী করে এমন ঘটনা ঘটাচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন! ঘটনার দিন থেকেই মুম্বই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় জোরকদমে তদন্ত চলছিল। অবশেষে গতকাল বিকেলে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের ভূজে একটি মন্দির থেকে সলমানের বাড়িতে গুলা চালানোর ২ শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম ভিকি সাহেব গুপ্তা এবং সাগর শ্রী যোগেন্দ্র। দুজনেরই বাড়ি বিহারে। তাঁরাই রবিবার বাইকে এসে সলমানের বাড়িতে ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সিসিটিভির ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে।

যাই হোক, সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে তাও ২ দিন হয়ে গেল। ঘটনার কথা জানা মাত্রই সলমানকে ফোন করে তাঁর খবরাখবর নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্যে আরও পর্যালোচনা করছেন। শোনা যাচ্ছে, সলমান ইতিমধ্যেই ভয়ডর ভেঙে কাজে বেরিয়েছেন। মঙ্গলবার দুপুরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অভিনেতার সঙ্গে দেখা করলেন। সেই ছবি একনাথ শিন্দে নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আগমনে অভিনেতার বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। আলোচনা হওয়ার পর অভিনেতার বাড়ির বাইরে সাংবাদিকদের একনাথ শিন্ডে বলেন, “সরকার আপনার সঙ্গে আছে, আমি সালমান খানকে বলেছি। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মামলার মূলে যাব। কাউকে রেহাই দেওয়া হবে না। কাউকে এভাবে টার্গেট করা উচিত নয়। কোন গ্যাং ওয়ার হতে দেওয়া হবে না। আমরা এটা হতে দেব না। আমরা লরেন্স বিষ্ণোইকে শেষ করব।”

যদিও সলমান, শাহরুখ এবং আমির, বলিউডের ৩ খানের সঙ্গেই দারুণ ঘনিষ্ঠ একনাথ শিন্ডের। মুখ্যমন্ত্রীর বাড়ির সমস্ত অনুষ্ঠানে তিন খানই উপস্থিত থাকেন। তাই সলমানের সঙ্গে এমন ঘটনা, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে দিয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, সিএম একনাথ শিন্ডে শীঘ্রই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যাবেন সালমান খান এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে। এদিকে গুজরাতের ভুজ থেকে ২ গ্রেফতারকৃত অপরাধীকে মঙ্গলবার মুম্বইয়ের কিল্লা আদালতে তোলা হয়েছিল। দুই অভিযুক্তকে ২৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে।

পুলিশ অভিযুক্ত উভয়ের ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়েছিল। পুলিশ এই মামলায় আদালতকে বলেছে যে, এর আন্তর্জাতিক সংযোগ থাকতে পারে এবং আসামিদের কে সাইকেল এবং অন্যান্য জিনিস সরবরাহ করেছিল তা নিয়ে পুলিশ আরও তদন্ত করতে চায়। এদিকে গতকাল, সালমান খানকে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে দেখা গেছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সালমান বাড়ি থেকে বেরোন। তার গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়ির কনভয় ছিল। এ ছাড়াও অনেক পুলিশ সদস্য এই মূহুর্তে সালমান খানের বাড়ির বাইরে টহল দিছেন। অভিনেতার নিরাপত্তায় কোনও কসরত ছাড়া হচ্ছে না।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?