গর্ভাবস্থার শেষ পর্যায়ে ‘অমর চিত্রকথা’, ‘রামায়ণ’ পড়ছেন ইয়ামি

সম্প্রতি ইয়ামি তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে কীভাবে নিজেকে ব্যস্ত রাখছেন তা নিয়ে কথা বলেছেন। তার স্বামী আদিত্য ধর কীভাবে তার যত্ন নিচ্ছেন সে সম্পর্কেও কথা বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে বইছে খুশির মরসুম। এ বছরেই মা হতে চলেছেন বলিউডের ৩ প্রথম সারির নায়িকা। যাদের মধ্যে আছেন, দীপিকা পাড়ুকোন, রিচা চাড্ডা এবং ইয়ামি গৌতম। তাঁরা সবাই মিলে নিজেদের স্টাইলে প্রেগনেন্সির কথা জানিয়েছেন ভক্তরা। প্রতিটি নারীর কাছেই মাতৃত্ব হল জীবনের সেরা অধ্যায়। ১০ মাস ১০ দিন গর্ভধারণ করে মা হন তাঁরা। তাও তাই মাতৃত্বের এই ১০ মাস সময়টা বিভিন্নভাবে কাটান সবাই। তবে তারকাদের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। কারণ তাদের শুটিং, প্রচার সহ অনেকরকম কাজ থাকে। আর প্রতিশ্রুতি অনুযায়ী তা পূরণও করতে হয়। কিন্তু দীপিকা পাড়ুকোন, রিচা চাড্ডা, ইয়ামি গৌতমরা এ সময় তেমন কাজের চাপ রাখেন নি। বাড়িতে বসেই কাছের মানুষের আদর খাচ্ছেন। আর নিজেদের হবি পূরণ করছেন। যেমন দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন সময়টা বিভিন্ন সেলাই করে সময় কাটাচ্ছেন। আর ইরামি গৌতম সময় কাটাচ্ছেন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে। তিনি তাঁর গর্ভে রাম লালাকেই চান।

তাই হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ পড়েই সময় কাটছে অভিনেত্রীর। বর্তমানে ৮ মাসে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি রিলিজ করেছে তাঁর ছবি ‘370 আর্টিকেল’। ছবিটিতে অভিনেত্রী যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ছবি নিয়ে অনেক বিতর্কও ডানা মেলেছিল। আর এই ছবির ট্রেলার লঞ্চের দিনই প্রেগনেন্ট অবস্থায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ইয়ামি।বর্তমানে ‘রামায়ণ’, ‘অমর চিত্রকথা’ পড়ছেন তিনি। আর এই বইগুলি পড়ার কারণ, ইয়ামির মা যখন তার এবং তার বোনের সময় গর্ভবতী ছিলেন, তখন একই বই পড়তেন। সম্প্রতি ইয়ামি তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে কীভাবে নিজেকে ব্যস্ত রাখছেন তা নিয়ে কথা বলেছেন। তার স্বামী আদিত্য ধর কীভাবে তার যত্ন নিচ্ছেন সে সম্পর্কেও কথা বলেছেন।

তাঁর কথায়, “তিনি খুব খুশি। আমরা বিষয় নিয়ে আলোচনা করতে থাকি, নোট বিনিময় করি। তিনি আমাকে এমন জিনিস পাঠাতে থাকেন যা তিনি মনে করেন আমাকে সাহায্য করবে। তারপর আমাদের বাবা-মাও আছে, আমরা তাদের জিজ্ঞাসা করি যে তারা কীভাবে এটি করতেন, যে কেউ জানে যে সে খুব শান্ত, সে আমাকে জিজ্ঞাসা করে, ‘আপনি আজকে কী খেতে চান। অমর চিত্রকথা এবং রামায়ণ পড়ছি। আমার মা যখন আমাকে এবং আমার বোনের আশা করতেন তখন তিনি এটি পড়তেন।” এছাড়াও, ইয়ামি সঙ্গীত কিংবদন্তি এমএস সুব্বলক্ষ্মীর গান শুনছেন।
ইয়ামি গৌতমের পরিবার ইতিমধ্যেই তাঁর সঙ্গে মুম্বাইয়ে থাকছেন। অভিনেত্রীর কথায়, “আমার পরিবার এখানে মুম্বাইতে আছে, আমার বোন (সুরিলি) শীঘ্রই আমার সঙ্গে যোগ দেবেন। আমরা ঐতিহ্যবাহী, আমাদের নার্সারি তৈরির ধারণা নেই। অবশ্যই, সেখানে সামঞ্জস্য রয়েছে, আপনাকে প্রস্তুত করতে হবে।”

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?