স্বামী রণবীরকে টেক্কা দিয়ে আলিয়ার মাথায় নয়া মুকুট, সঙ্গী দেব প্যাটেল

ছবিটি প্রকাশের পর 'হার্ট অফ স্টোন' পরিচালক টম হার্পার আলিয়া সম্পর্কে লেখেন, "তিনি শুধুমাত্র বিশ্বের অন্যতম প্রধান অভিনেতা নন, ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক দশকেরও বেশি সময় ধরে তার কাজের জন্য প্রশংসিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীদের নাম। যে তালিকায় রয়েছেন দেশ-বিদেশের নানা প্রভাবশালীরা। আর প্রতিবছরই এই তালিকায় নাম থাকে বলিউডের কোনও না কোনও তারকার। যেমন, গতবছরে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৪ সালে প্রভাবশালী দের তালিকায় নাম জুড়ল অভিনেত্রী আলিয়া ভাট এবং দেব প্যাটেলের। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীদের মধ্যে শিল্পীবিভাগে নাম উঠেছে তাঁদের।

বলিউডের নিঃসন্দেহে একজন দাপুটে অভিনেত্রী হলেন আলিয়া ভাট। স্বল্প কেরিয়ারেই তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র এবং সম্মানিত পুরস্কার।এছাড়াও ব্রিটিশ-ভারতীয় অভিনেতা দেব প্যাটেলও টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন। বুধবার আমেরিকান নিউজ ম্যাগাজিন ঘোষণা করেছে বিষয়টি। যে তালিকায় আরও রয়েছেন, গায়ক-গীতিকার ডুয়া লিপা, অভিনেতা জেফরি রাইট, জেমস ম্যাকব্রাইড, ডা’ভাইন জয় র্যান্ডলফ, ফ্যান্টাসিয়া ব্যারিনো এবং কোলম্যান ডোমিঙ্গো, হায়াও মিয়াজাকি, মাইকেল জে ফক্স, তারাজি পি হেনসন, সোফিয়া কপোলা এবং এলিয়ট পেজ।
আলিয়া, গত বছর টম হার্পারের’ হার্ট অফ স্টোন’ দিয়ে হলিউডে অভিষেক করেছিলেন।

তাঁর সহ-অভিনেতারা ছিলেন গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান। ছবিটি প্রকাশের পর ‘হার্ট অফ স্টোন’ পরিচালক টম হার্পার আলিয়া সম্পর্কে লেখেন, “তিনি শুধুমাত্র বিশ্বের অন্যতম প্রধান অভিনেতা নন, ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক দশকেরও বেশি সময় ধরে তার কাজের জন্য প্রশংসিত। তিনি একজন ব্যবসায়ী এবং একজন জনহিতৈষী। আলিয়ার সুপার পাওয়ার হল তার সত্যতা এবং সংবেদনশীলতা।” হার্পার আলিয়াকে একজন “আন্তর্জাতিক তারকা” বলেও অভিহিত করেছেন। এদিকে দেবের সম্প্রতি মাঙ্কি ম্যান রিলিজ করেছে। যেখানে তাঁর আরও সহ অভিনেতা ছিলেন, গেট আউট এবং নোপ। তাঁর বিষয়ে পরিচালক-অভিনেতা ড্যানিয়েল কালুইয়া লিখেছিলেন, “দেবের মানবতা প্রতিবারই উজ্জ্বল হয়ে ওঠে যখন সে পর্দায় আসে।”

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের