১৮ বছর ধরে বসবাস হেলে পড়া বাড়িতে, খাস কলকাতাতেই

এই বাড়ি রাস্তা থেকে দেখলেই যে কারও বুক আঁতকে উঠবে। সেখানে এই বাড়ির বাসিন্দারা কীভাবে প্রায় দুই দশক ধরে রয়ে গিয়েছেন তা ভাবলেই ভয় লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই কলকাতার(Kolkata) গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ১৩জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্রেই সামনে আসে দুর্ঘটনাস্থলের আশেপাশে আরও বেশ কিছু বাড়ির ছবি যেগুলি বিপজ্জনক ভাবে হেলে গিয়েছে। কিন্তু দেখলে আর শুনলে অবাক হবেন, খাস কলকাতার বুকেই এমন একটি বহুতল বাড়ি আছে যেটি ১৮ বছর ধরে একদিকে হেলে(Leans Four-Storied House)রয়েছে। সেখানে লোকে বসবাসও করে। ঝড়-বৃষ্টিতে বা ভূমিকম্প হলে ওই বহুতলের বাসিন্দারা তৎপরতার সঙ্গে কলকাতা পুরনিগমের(KMC) ইঞ্জিনিয়ার ডাকিয়ে সেই বহুতল পরীক্ষাও করান, কিন্তু ওই বাড়ি থেকে সরার মতো সচেতনতা দেখান না। ওই বাড়িটি রয়েছে মধ্য কলকাতার মানিকতলা(Maniktala) এলাকায়। বাড়িটির ঠিকানা ৪৬/সি/২৯ বিপ্লবী বারীন ঘোষ সরণি। এই বাড়ি রাস্তা থেকে দেখলেই যে কারও বুক আঁতকে উঠবে। সেখানে এই বাড়ির বাসিন্দারা কীভাবে প্রায় দুই দশক ধরে রয়ে গিয়েছেন তা ভাবলেই ভয় লাগে।

তবে ঘটনা হচ্ছে এই বহুতলটিই শুধু নয়, বিপ্লবী বারীন ঘোষ সরণির ঠিকানায় পাশাপাশি একাধিক বাড়ি হেলে রয়েছে। তবে সেগুলি এই বহুতলের মতো এতটা হেলে নেই। চারতলা বাড়িটি ডান দিকে হেলে রয়েছে। অবস্থা এমন, যে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময়েও হেলে যাওয়া দিকেই টান অনুভব করা যায়। সিঁড়িতে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মাথা ঘুরতে বাধ্য। বাড়িটির একতলার একটি ফ্ল্যাট তালাবন্ধ, সেখানে কেউ থাকেন কী থাকেন না তা পরিষ্কার নয়। বাকি তলায় লোকে থাকেন। বাড়িটির প্রতিটি তলায় একটি করে ফ্ল্যাট রয়েছে। প্রথম যাঁরা কিনেছিলেন, তাঁরাই এখানে থাকেন। বহুতলের বাসিন্দাদের দাবি তাঁরা LBS-কে দিয়ে বাড়ি পরীক্ষা করিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বাড়িটিকে যন্ত্র দিয়ে সোজা করতে হবে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে হেলে পড়া বাড়ি সোজা করা সম্ভব। কিন্তু কবে আর কত খরচে তা সম্ভব সেটাই তাঁরা জানতে পারেননি। বাড়ি ছেড়ে কখনও কোথাও যেতে হবে বলে তাঁরা কখনও ভাবেননি। এমনকি ওই বহুতলের বাসিন্দাদের দাবি, বাড়ির কোনও অংশে বিপদের কিছু রয়েছে বলে কেউই তাঁদের কিছু বলেননি। তাই বিশেষ ভাবার কিছু আছে বলেও তাঁদের কারও মনে হয়নি।

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য