৩০ বছরেই চির ঘুমে, ক্যানসারের কাছে হার মানলেন ফ্যাশন প্রভাবী সুরভী জৈন

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানাসারের কাছে দীর্ঘযুদ্ধ করার পর মাত্র ৩০ বছর বয়সে অকালে চলে গেলেন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেওয়া ফ্যাশন প্রভাবী সুরভী জৈন। গত বৃহস্পতিবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার  ১৯ এপ্রিল গাজিয়াবাদে সুরভীর শেষকৃত্য সম্ন্ন হয়েছে।  শনিবার  পরিবারের তরফে ইনস্টাগ্রামেই প্রয়াত ফ্যাশন প্রভাবীর অকাল মৃত্যুর খবর জানানো হয়। আর ওই খবর পেয়েই শোকার্ত হয়ে পড়েছেন সুরভীর অসমখ্য গুণমুগ্ধ। 

আট সপ্তাহ আগেই নিজের ইনস্টাগ্রামে হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি আপলোড করে মারণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ জানিয়েছিলেন সুরভি।  ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি জানি আমি আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের নিয়মিত তথ্য জানাতে পারিনি। প্রতিদিন আপনাদের কাছ থেকে অসংখ্য বার্তা পাচ্ছি।  গত ২ মাস ধরে আমি বেশিরভাগ সময় হাসপাতালে কাটিয়েছি। এটি খুব কঠিন এবং আমি চাই, এই যন্ত্রণা শেষ হোক।’ 

সুরভীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ফ্যাশন প্রভাবীর দ্বিতীয়বার ক্যানসার শনাক্ত হয়েছিল। প্রথমবার ২৭ বছর বয়সে তাঁর শরীরে মারণ ব্যাধি শনাক্ত করেছিলেন চিকি‍ৎসকরা। সুস্থ করতে অস্ত্রোপচার করাও হয়েছিল। সেই অস্ত্রোপচারের পরে অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে গিয়ে সুরভী জানিয়েছিলেন, ‘অস্ত্রোপচারের ফলে আমার শরীরে ১৪৯টি সেলাই পড়েছিল। সঙ্গে ছিল প্রচুর ব্যথা। আজ আমি নিজেকে ব্যস্ত রাখতে এবং হাসির সঙ্গে প্রতিদিন জীবন উপভোগ করার জন্য সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি করি’। সেই সোশ্যাল মিডিয়া  প্রভাবী আজ অকালে চলে গেলেন। শোকস্তব্ধ গোটা সমাজমাধ্যম।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?