Loading live market data...
Loading active stocks...
Connecting...

নজর কেড়েও ইতিহাস গড়তে পারলেন না অভিষেক শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি : নজর কেড়েও ইতিহাস গড়তে পারলেন না সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় অভিষেক শর্মা। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই একটুর জন্য আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার সুযোগ হাতছাড়া হল হায়দরাবাদের খেলোয়াড়ের।

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রানে ৪৬ রান করে ফেলেছিলেন অভিষেক শর্মা। এরপরের বলে অর্ধশতরান করার সুযোগ ছিল অভিষেকের। কিন্তু পরের বলেই তিনি আউট হয়ে যান। অভিষেকের এই ঝোড়ো ইনিংসের জন্যই সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ২৬৭ রানের বিশাল স্কোর করে ফেলে। এরমধ্যে ট্রাভিস হেডকে সঙ্গে নিয়ে ১৩১ রানের পার্টনারশিপ গড়েন এই তরুণ খেলোয়াড়। তবে দুর্ধর্ষ পারফরমেন্স করলেও অর্ধশতরান করার সুযোগ হাতছাড়া হয় তাঁর। উল্লেখ্য, এখনও পর্যন্ত এবারের আইপিএলে ২৫৭ রান করেছেন অভিষেক, যার মধ্যে একটি অর্ধশতরান রয়েছে।

এখনও পর্যন্ত আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড রয়েছে যশস্বী জয়সওয়ালের। এর আগে আইপিএলের গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করেছিলেন ষশস্বী জয়সওয়াল। শনিবার অভিষেক শর্মা যদি ১২ বলে অর্ধশতরান করে ফেলতেন, তাহলে যশস্বীর রেকর্ড ভেঙে যেত।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত