আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ১৭ বছর বিবাহবার্ষিকী উদযাপন ঐশ্বর্যর

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১৭ বছর পার। এত জল্পনা, গুঞ্জনের পরেও বিবাহিত জীবনের ১৭ বছর অতিক্রম করে ফেললেন বলিউডের পাওয়ার দম্পতি অভিষেক বচ্চন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। গত কয়েকমাস ধরেই গুঞ্জনে ছিল যে, অমিতাভ বচ্চনের ছেলে-বউয়ের ডিভোর্স হতে চলেছে। ঐশ্বর্যের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সম্পর্ক ভাল নেই। ঐশ্বর্যর জন্মদিন বা তাঁদের কন্যা আরাধ্যা বচ্চনেরও জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি অমিতাভ বা জয়া বচ্চনের তরফ থেকে।

এছাড়াও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও ঐশ্বর্যর সম্পর্ক ভালো নয় বলে গুঞ্জন উঠেছিল। তাই অভিষেকের সঙ্গে ভাঙছে ঐশ্বর্যর সম্পর্ক। এমনটাই চারিদিকে গুঞ্জন উঠেছিল। কিন্তু বাবা-মায়ের পথেই যে, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য বচ্চন হাঁটবেন সেটাই এখন লক্ষ্যণীয়। অমিতাভ-জয়া বি টাউনের এভারগ্রীন জুটি। তাঁর ছেলে-বউয়েরও সম্পর্ক এত তাড়াতাড়ি ভাঙার নয়। আজ অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন তাঁদের বিবাহিত জীবনের ১৭ বছর পেরোলেন। তাঁদের শুভেচ্ছা জানালেন স্বয়ং বিগ বিও।

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য ২০০৭ সালে জমকালো অনুষ্ঠানে মাধ্যমে বিয়ে করেন। তাঁদের মেয়ে আরাধ্যারও এখন ১৩ বছর অতিক্রান্ত। আজ বিশেষ দিনটি উদযাপনের জন্যে ঐশ্বর্য তাঁর ফোন গ্যালারি থেকে মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেক বচ্চনের একটি ছবি পোস্ট করে স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন। ঐশ্বর্য রাই বচ্চন শুধু একটি হার্ট ইমোজি দিয়েছেন ছবির ক্যাপশনে। অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন এই বছরের শুরুতে একসঙ্গে হোলিকা দহন উদযাপন করেছেন। সেই ছবিগুলি তাঁর ননদের মেয়ে নভ্যা নাভেলি নন্দার শেয়ার করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ