চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবকে ১৪২ রানে বেঁধে রাখল শুভমনের গুজরাত

নিজস্ব প্রতিনিধি, মোহালি: দুর্দান্ত শুরু করেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় গুজরাত টাইটানসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে গুটিয়ে গেল স্যাম কারেনের দল। পঞ্জাবের পাঁচ ব্যাটার শুধুমা্ত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। গুজরাতের পক্ষে রবিকৃষ্ণান সাই কিশোর ৩৩ রানে চার উইকেট নিয়েছেন।

রবিবার রাতে মোহালি স্টেডিয়ামে ঘরের মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। শুরুটা খুব একটা খারাপ হয়নি পঞ্জাবের। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন প্রভসিমরান সিং ও স্যাম কারেন। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৫২ রান যোগ করেন। ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রভসিমরানকে ৯২১ বলে ৩৫) আউট করে জুটি ভাঙেন মোহিত শর্মা। আর তার পরেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পঞ্জাবের ব্যাটিং লাইন আপ। পরের ওভারে ফিরে যান রিলি রোসোউ (৯)। তার পরের ওভারে ফিরে যান পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন (২০)। এর পরে ফেরেন জিতেশ শর্মা (১৩), লিয়াম লিভিংস্টোন (৬)। গত কয়েক ম্যাচে পঞ্জাবের পরিত্রাতা হিসাবে আবির্ভূত হওয়া শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা এদিন ব্যর্থ হয়েছেন। দুজনে করেছেন যথাক্রমে ৮ ও ৩ রান। ১০০ রানের আগেই সাত উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে পঞ্জাব।

অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে সামলে তোলার চেষ্টা করেন হরপ্রীত সিং ভাটিয়া ও হরপ্রীত ব্রার। দুজনে মাথাঠাণ্ডা করে দেখে শুনে খেলতে থাকেন। দুজনে ৪০ রান যোগ করে দলকে খানিকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ১৯তম ওভারে বল করতে এসে হরপ্রীত ব্রারকে (১২ বলে ২৯) ফিরিয়ে জুটি ভাঙেন সাই কিশোর। শেষ ওভারে মোহিত শর্মার দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন হর্ষল পটেল। শেষ বলে রান আউট হন ভাটিয়া (১৪)। ১৪২ রানে গুটিয়ে যায় পঞ্জাব।  কাগিসো রাবাডা ১ রানে অপরাজিত থাকেন।  

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ