ডিপফেক ভিডিও নিয়ে এফআইআর দায়ের রণবীর সিংয়ের

শেষে রণবীরকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য লোকদের আহ্বান জানাতে দেখা যায়। ডিপফেক ভাইরাল হওয়ার পরে রণবীর ইনস্টাগ্রামে লেখেন, "ডিপফেক সে বাঁচো বন্ধু (বন্ধুরা, ডিপফেক থেকে সাবধান)"।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে তারকাদের শান্তি নেই। ভোট প্রচারকে উদ্দেশ্য করে ভাইরাল হয়েছে তারকাদের এক একটা ভুয়ো ভিডিও। যদিও চব্বিশের লোকসভা নির্বাচনে একাধিক তারকা ভোটপ্রার্থী হয়েছেন। কিন্তু তাও শান্তি নেই, যারা রাজনৈতিক বিষয়ে কিছু জানেই না, সেইসব তারকাদেরও নিজেদের স্বার্থে ব্যবহার করছেন বেশকিছু রাজনৈতিক মহল। যাই হোক, লোকসভা নির্বাচনের শুরুর আগেই বলিউডের সুপারস্টার আমার খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে নায়ককে দেখা যায়, কংগ্রেসের সমর্থনে প্রচার চালাচ্ছেন। এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে, বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, আমির খানের ১ দশক আগের শো ‘সত্যমেব জয়তে’-র একটি পর্বকে AI-এর দ্বারা জেনারেট করা হয়েছে। এই নিয়ে আমিরের দল সাইবার ক্রাইম ব্রাঞ্চে রিপোর্টও জানিয়েছেন। শুধু আমির নয়, এমন ঘটনার শিকার হয়েছেন অভিনেতা রণবীর সিংও।

দিন কয়েক আগে মণিশ মালহোত্রার একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন রণবীর সিং। যেটি অনুষ্ঠিত হয় কাশীতে। সেখানে গিয়ে পুজো দেন রণবীর, তাঁর সঙ্গী ছিলেন কৃতি স্যাননও। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই ভিডিওকেই মর্ফ করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও দেখা যায়, কাশীতে বসে কংগ্রেসের সমর্থনে ভোট প্রচার করছেন রণবীর। কিন্তু এটাও ভুয়ো। এবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে থানায় FIR দায়ের করলেন রণবীর সিং। যদিও ভিডিওটি একটি সাক্ষাৎকারের। যেখানে তিনি সংবাদ সংস্থা এএনআইকে তার সাম্প্রতিক বারাণসী সফরের অভিজ্ঞতা সম্পর্কে ব্যক্ত করেছিলেন।সেটাকেই AI-এর দ্বারা মর্ফ করা হয়। এবং ডিপফেক ভিডিওতে, রণবীর সিংকে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে দেখা যায়। শেষে রণবীরকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য লোকদের আহ্বান জানাতে দেখা যায়। ডিপফেক ভাইরাল হওয়ার পরে রণবীর ইনস্টাগ্রামে লেখেন, “ডিপফেক সে বাঁচো বন্ধু (বন্ধুরা, ডিপফেক থেকে সাবধান)”।

এবার রণবীর সিংয়ের দল এই ভিডিওর বিরুদ্ধে একটি প্রাথমিক এফআইআর দায়ের করল। মামলার তদন্ত চলছে। রণবীরের একজন মুখপাত্র বলেছেন, “হ্যাঁ, আমরা রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিও প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।” এর আগে, অভিনেতা আমির খানের রাজনৈতিক দলের প্রচার পর্বের ডিপফেক ভিডিও সম্বন্ধে তাঁর মুখপাত্রকে বলতে শোনা যায়, “আমরা স্পষ্ট করতে চাই যে আমির খান তার ৩৫ বছরের ক্যারিয়ারে কখনও কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেননি।” সম্ভবত তারকাদের এই ডিপফেক ভিডিওগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্য কোথাও নির্বাচনে ডিপফেকগুলি ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?