কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে মুখ খুললেন সৌরভ

দিতে হল আরও বড় খেসারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ অধিনায়কের পদ থেকে আগেই সরিয়ে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। এবার তাঁকে দিতে হল আরও বড় খেসারত। ওয়ান ডে ক্যাপ্টেনের পদ থেকে বুধবার সরিয়ে দেওয়া হল কিং কোহলিকে। তাঁর পরিবর্তে একদিনের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্বভার তুলে দেওয়া হল রোহিত শর্মার কাঁধে।

কিন্তু এই বিষয়টি একেবারেই সহজভাবে নিতে পারেননি কোহলির ফ্যানরা। তাদের দাবি ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলির সঙ্গে অবিচার করেছে। নেটিজেনদের অনেকেরই এই ক্ষোভ গিয়ে পড়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর।

তবে এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি। একটি সাক্ষাতকারে তিনি বলেন যে, ‘কোহলির পরিবর্তে রোহিতকে ক্যাপ্টেন করাটা ছিল বোর্ডের নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। একদা বোর্ড কোহলিকে অনুরোধ করেছিল যে টি-২০ দলের অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু ও সেটা করতে রাজি হয়নি। তাই নির্বাচকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে যে, সাদা বলে দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক রাখার চেয়ে একজনের কাঁধেই দায়িত্ব থাকা ভালো। কোহলি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন’। আর এই বিষয়ে সৌরভ নিজেও কোহলির সঙ্গে কথা বলেছেন।

 

  

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও