তৃণমূল কর্মীকে হেনস্থার অভিযোগ, থানায় হাজিরা দিতে হল অধীরকে

Share:

নিজস্ব প্রতিনিধি : একটা সময়ে তাঁর নামে বাঘে গরুতে একটা ঘাটে জল খেত। পুলিশ ছিল তাঁর হাতের মুঠোয়। পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, সেটা কল্পনাও করা যেত না। তবে দিন পাল্টেছে। এবার পুলিশের তলবে সাড়া দিয়ে থানায় হাজিরা দিতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। তৃণমূল কর্মীকে হেনস্থা করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সোমবার পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজিরাও দিলেন অধীরবাবু। তাঁর অভিযোগ, তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

গত ১৩ এপ্রিল বহরমপুরের নতুনবাজার এলাকায় এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অধীর চৌধুরী। ওই য়ুবককে মারধরের অভিযোগ ওঠে বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় অধীর ও কংগ্রেসের বেশ কয়েকজনের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশ তাঁকে তলব করে। থানায় হাজিরা দেওয়ার পর অধীরবাবু জানান, ‘তিলকে তাল করার চেষ্টা করছে পুলিশ। আমি কি এত বড় অন্যায় করে ফেলেছি যে আমাকে থানায় হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে হবে!’ একইসঙ্গে তিনি জানান, ‘পুলিশ অতিসক্রিয়তা দেখিয়ে আমার বিরুদ্ধে অনৈতিক পদক্ষেপ করেছে। এই পদক্ষেপ যদি দুষ্কৃতীদের বিরুদ্ধে করা হত, তাহলে ভালো হত।‘

অধীর যতই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলুক না কেন গোটা বিষয়টিকে স্বাগত জানিয়েছে তৃণমূল। অধীরকে তোপ দেগে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানান, আসলে পরাজয়ের জয়ে ভুলভাল বকছেন অধীরবাবু। আসলে পরাজয়ের আতঙ্ক তাঁকে গ্রাস করেছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর