চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম থেকেই আলোচনার শীর্ষে রয়েছে উত্তর কলকাতা কেন্দ্র। প্রথমত  এই কেন্দ্রে বিজেপি প্রার্থী  হয়েছেন তাপস রায়। যিনি একসময় ছিলেন তৃণমূল সক্রিয় নেতৃত্ব। তার বিপক্ষে লড়ছেন তিনবার জয়ী  তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়৷  কংগ্রেসের   প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য৷  তাই এখান থেকেই স্পষ্ট যে আসন্ন নির্বাচনে উত্তর কলকাতা হতে চলেছে কঠিন লড়াই।

অন্যদিকে উত্তর কলকাতা  কেন্দ্রের ভোটার হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাই ভোট প্রার্থনা করতে তৃণমূল নেতাকে ফোন করলেন প্রদীপ ভট্টাচার্য৷ জানা যায়, তাদের মধ্যে দীর্ঘ সময় কথোপকথন হয়েছে। তবে কি নিয়ে কথা হয়েছে তা এখন জানা যায়নি। অন্যদিকে এদিন প্রয়াত অজিত পাঁজার বাড়ি যান ‘দল বদলু’ তাপস রায়। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

উল্লেখ্য, উত্তর কলকাতার ভোটারের সংখ্যা ১৪,৮৮,০৮২৷  মোট সাতটি কেন্দ্র অর্থাৎ  চৌরঙ্গি , এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া হয় ভোটগ্রহণ। অতীতে নির্বাচনী ফলাফলের দিকে নজর রাখলে দেখা যায় ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সিপিএমের হেভিওয়েট প্রার্থী মহম্মদ সেলিমকে পরাজিত করে সাংসদ হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও তাঁর প্রাপ্ত ভোট কমে যায়। পরেরবার অর্থাৎ ২০১৯ সালে সুদীপ বিপুল ভোটে জয়ী হয়।   তাই আসন্ন নির্বাচনে তাঁকেই  প্রার্থী হিসাবে মনোনীত করেছে তৃণমূল। সেই জন্য কলকাতা উত্তরের নির্বাচনী লড়াই ওপর কেন্দ্রের তরফে নজর রাখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ