Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঘরের মাঠে ফের গুজরাতকে পরাস্ত করার লক্ষ্যে নামছে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি : পাঁচ ম্যাচ হেরে এমনিতেই কোণঠাসা দিল্লি ক্যাপিটালস। এই প্রেক্ষাপটে বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে সৌরভ, পন্টিংদের দল। গত ম্যাচে গুজরাতকে একশো রানের মধ্যেই অল আউট করে ফেলে দিল্লি। এদিনের ম্যাচেও তার পুনরাবৃত্তি হবে নাকি গুজরাট পাল্টা জবাব দেবে, এখন সেটাই দেখার।

জানা যাচ্ছে, এদিনের ম্যাচে চোট থাকার কারণে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন না মিচেল মার্শ। পাশাপাশি বোলারদের মধ্যে ইশান্ত শর্মাকে এদিন বল না করানো হতে পারে। জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস যদি আগে ব্যাট করে, তাহলে পৃথ্বী শকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস যখন বল করবে, তখন পৃথ্বী শকে খেলানো হবে না। তখন মুকেশ কুমার বা খলিল আহমেদের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। পাশাপাশি দিল্লির তরফে আরও একটি পরিকল্পনা করে রাখা হয়েছে। দিল্লি ক্যাপিটালস যদি প্রথম ব্যাট করে সমস্যায় পড়ে, তাহলে ঝাড়খণ্ডের ছেলে কুমার কুষাগ্রকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে।

অন্যদিকে গুজরাত টাইটান্স এদিন সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে। সাই সুদর্শন যদি মাঠে নামেন, তাহলে তিনি মোহিত শর্মার পরিবর্তে মাঠে নামবেন। তবে জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রশিদ খান, নুর আহমেদ ও সাই কিশোর তিন জনকেই এদিনের ম্যাচে ব্যবহার করা হতে পারে। আহমেদাবাদে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৯ রানে আউট হয়ে গিয়েছিল গুজরাত টাইটান্স। এদিনের ম্যাচেও যাতে ওই একই পুনরাবৃত্তি না হয় সেজন্য আটঘাট বেঁধেই নামছে শুভমন গিল, ঋদ্ধিমান সাহারা।

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর