দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক  : ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই উপ-প্রতিরক্ষামন্ত্রীর নাম তৈমুর ইভানভ।রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির একটি সংক্ষিপ্ত বিবৃতি মঙ্গলবার গভীর রাতে জানানো হয়েছিল যে, তৈমুর ইভানভকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার মামলার তদন্ত চলছে। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই তাকে আটক করা হলো।

প্রসঙ্গত, ২০২২ সালে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশগ্রহণের জন্য রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ)। এই এসিএফ এর কথায়, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। যদিও তাঁর গ্রেফতারের কথা ঘোষণা করা হলেও তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিক্রিয়া কীভাবে দিয়েছেন তা এখনও পর্যন্ত অজানা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ইভানভের কিছু সম্পত্তিতে তল্লাশিও চালানো হয়। সংবাদ সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে যে, ইভানভ দোষী সাব্যস্ত হলে, ১৫ বছরের জেল হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থার ম্যাগাজিনে বিশেষজ্ঞ ইভানভকে রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অন্যতম ধনী ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

তৈমুরের বয়স এখন ৪৭ বছর বয়স। ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন তিনি। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন। এই দূর্নীতিতে ঘুষ নেওয়ার অভিযোগে এবার তৈমুর কে গ্রেফতার করল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন। যদিও আন্তর্জাতিক সংবাদপত্র বলেছে, উপপ্রতিরক্ষামন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ খবরের সত্যতার আপাতত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন