Loading live market data...
Loading active stocks...
Connecting...

হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া কোণঠাসা বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ঘরের মাঠে খেলতে নামছে ট্রাভিস হেড, প্যাট কামিন্স, অভিষেক শর্মারা। এর আগে হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল বেঙ্গালুরু। বিরাট কোহলির বেঙ্গালুরু কি পারবে হায়দরাবাদকে হারিয়ে পাল্টা জবাব দিতে, এখন সেটাই দেখার।

পর পর চারটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর সানরাইজার্স হায়দরাবাদ। জানা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদ দলে কোনও চোট আঘাতের খবর নেই। ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন আনছে না হায়দরাবাদ। এর আগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছিল হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৮৭ রান করেছিল সানরাইজার্স। ট্রাভিস হেড করেছিলেন ১০২ রান। পাশাপাশি ৩১ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ক্লাসেন। শুধু ট্রাভিস হেড বা ক্লাসেনই নন, দুরন্ত ফর্মে রয়েছে অভিষেক শর্মা। এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে ফের হায়দরাবাদের ব্যাটসম্যানরা যে আত্মবিশ্বাস নিয়েই নামবে, তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, এদিনও ট্রাভিস হেডকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। অন্যদিকে ট্রাভিস হেডের বদলে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কথা ভাবা হচ্ছে।

অন্যদিকে পর পর চারটি ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। তবে এদিন হায়দরাবাদের বিরুদ্ধে জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বেঙ্গালুরু। কারণ, প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে গেলে এবার তাঁদের ম্যাচ জিততে হবে। জানা যাচ্ছে, এদিনের ম্যাচের জন্য প্রথম একাদশে বেশ কিছু বদল আনা হচ্ছে। মহম্মদ সিরাজ, ক্যামারুন গ্রিন ও কর্ন শর্মাকে এদিন খেলানো হতে পারে। পরিবর্তে বিশ্রাম দেওয়া হতে পারে বিজয়কুমার, রিসি টোপলে, সৌরভ চৌহানকে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত