আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় আমেরিকায় গ্রেফতার ভারতীয় পড়ুয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  চলছে গাজা- ইজরায়েল যুদ্ধ। এই আবহে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। সেই বিক্ষোভে অংশগ্রহণ করে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া অচিন্থ্য শিবলিঙ্গম। এরপরেই তাঁকে মার্কিন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অচিন্থ্য শিবলিঙ্গনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। শুধু শিবলিঙ্গমকে নয় বিক্ষোভ করার জন্য গ্রেফতার হয়েছে সহপাঠী হাসান সৈয়দ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে  তাঁবু খাটিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আর তাতেই ক্ষুব্ধ হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, অচিন্থ্য শিবলিঙ্গম হলেন তামিলনাড়ুর বাসিন্দা। তিনি পড়াশোনা করতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে যখন গাজায় ইজরায়েল -হামাস যুদ্ধ চলছে।  সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন বিক্ষোভ একেবারেই বেনজির ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল নাগাদ প্রায় ৩০০ জন পড়ুয়া প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩৪ হাজার । ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।  

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ