‘আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি’, বেঙ্গালুরুতে ভোট দিলেন প্রকাশ রাজ

আমার ভোট আমার অধিকারের পক্ষে, কে আমার প্রতিনিধিত্ব করবে, কে সংসদে আমার কণ্ঠস্বর হবে তা বেছে নেওয়ার ক্ষমতা আমার অধিকার। আপনি যাকে বিশ্বাস করেন সেই প্রার্থীকে, এবং আমি যে প্রার্থীকে বিশ্বাস করি তাকে ভোট দিয়েছি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৬ এপ্রিল। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার ভোট তামিলনাড়ু, চেন্নাই, পশ্চিমবঙ্গ-সহ মোট ২১ টি রাজ্যে হয়েছিল। ২৬ এপ্রিল ভোট রয়েছে দেশের ১৩ টি রাজ্যে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্র, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে। এছাড়াও দেশের মধ্যে, রাজস্থান ও উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, মথুরা, কর্ণাটক, বিহার, অযোধ্যা-সহ ১৩ টি রাজ্যে ভোটপর্ব চলছে সকাল থেকেই। প্রথম দফার ভোটের মূল আকর্ষণ ছিলেন দক্ষিণী তারকারা। তামিলনাড়ু, চেন্নাইয়ের একাধিক জায়গায় ভোট দিয়েছেন তাঁরা। যেহেতু গণতান্ত্রিক অধিকার, সেহেতু তারকারাও কোনও কাজের অজুহাতে ভোট দেওয়া থেকে বিরত থাকেন নি।

তামিল সুপারস্টার থালাপথি বিজয় তো কোনও রকম শুটিং শেষ করে রাশিয়া থেকে উড়ে এসেছিলেন ভোট দিতে। এছাড়াও রজনীকান্ত, কমল হাসান, ধনুশ, অজিথ, সুরিয়া সকলেই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন সকাল সকাল। লোকসভার দ্বিতীয় দফার ভোটে বেঙ্গালুরুতে ভোট দিলেন দক্ষিণের দাপুটে অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ। প্রকাশ এদিন একেবারে নির্বিঘ্নে ভোট দিয়েছেন তাঁর এলাকায়। ভোট দেওয়ার পরে তিনি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন।যেখানে তিনি ভক্ত এবং অনুগামীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, “আমি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছি। আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি। আমি একজন প্রতিনিধিকে ভোট দিয়েছি, যাকে আমি বিশ্বাস করি সংসদে আমার কণ্ঠস্বর হবেন। অনুগ্রহ করে যান এবং ভোট দিন এবং পরিবর্তন করুন। সবাইকে ভালোবাসুন।” ভিডিওটির পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, “আমি ভোট দিয়েছি। অনুগ্রহ করে যান এবং ভোট দিন #justasking#SaveDemocracySaveIndia।”

 

প্রকাশ রাজ অভিনেতার পাশাপাশি একজন কট্টর কংগ্রেস প্রার্থী। নানা সময়ে দেশের সরকারের বিরুদ্ধে কথা বলতে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হন। এবং প্রতিবাদের সুর চড়ান। লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এমন গুজব উঠলেও বিরোধীদের মুখে তালা পরিয়ে দেন প্রকাশ রাজ। তাঁর কথায়, বিজেপি তাঁকে কিনবে এমন ধনী কোনও দিনও হতে পারবে না। এমনকি সোনম ওয়াংচুকের সরকারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপেও তাঁর সঙ্গে ছিলেন প্রকাশ রাজ। এদিন ভোট দেওয়ার পরে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমার ভোট আমার অধিকারের পক্ষে, কে আমার প্রতিনিধিত্ব করবে, কে সংসদে আমার কণ্ঠস্বর হবে তা বেছে নেওয়ার ক্ষমতা আমার অধিকার। আপনি যাকে বিশ্বাস করেন সেই প্রার্থীকে, এবং আমি যে প্রার্থীকে বিশ্বাস করি তাকে ভোট দিয়েছি। তারা যে ইশতেহার এনেছে এবং পরিবর্তনের জন্য, বিগত এক দশকে আমরা যে ঘৃণা ও বিভেদমূলক রাজনীতি দেখেছি তার জন্য।” ৫৯ বছর বয়সী প্রকাশ রাজ প্রধানত তেলেগু, তামিল, হিন্দি এবং কন্নড় ছবিতে কাজ করে থাকেন। তিনি ‘ঘিলি’ , ‘পোকিরি’ এবং ‘সিংহম’- এ তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত।

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের