জেনে নিন, ওয়ান ডে দলের ক্যাপ্টেন হওয়ার পর বেতন কত হল রোহিতের

টি-২০ দলের অধিনায়কের দায়িত্বটা আগেই পেয়ে গিয়েছিলেন রোহিত শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ দলের অধিনায়কের দায়িত্বটা আগেই পেয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। গত বুধবার তাঁর কাঁধে এসে পড়েছে আরও একটি বড় দায়িত্ব। সেটা হল ওয়ান ডে দলকে নেতৃত্ব দেওয়া। সুতরাং, সাদা বলের সব ফরম্যাটেই মেন ইন ব্লু-র অধিনায়ক হিসেবে দেখা যাবে হিটম্যানকে। বিরাটকে সরিয়ে ওডিআই ক্রিকেটেও নেতা হিসেবে তাঁর ওপরই ভরসা রেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

টিম ইন্ডিয়ার এই ওপেনার দীর্ঘদিন ধরে ওয়ান ডে এবং টি-২০ দলের সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছেন। তবে এবার দুই ফরম্যাটেই অধিনায়ক হয়েছেন রোহিত। তাহলে তাঁর বেতন কী হল, কতই বা হল? বাড়ল তো অবশ্যই, কিন্তু বোর্ডের তরফ থেকে কত টাকা পাবেন টিম ইন্ডিয়ার এই নয়া অধিনায়ক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তাঁর ফ্যানেদের মনে।

তবে একটি রিপোর্ট অনুযায়ী, আপাতত রোহিতে বেতন বাড়ছে না রোহিতের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগের বেতনই পাবেন টিম ইন্ডিয়া ওয়ান ডে দলের এই নতুন অধিনায়ক। কোহলি, বুমরাহদের সঙ্গে A+ গ্রেডে রয়েছেন রোহিত শর্মা। আর এই গ্রেডের ক্রিকেটাররা বিসিসিআইয়ের তরফ থেকে বছরে ৭ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। তাই রোহিতও এটাই পাবেন। তবে ট্যুরে গেলে পাবেন আলাদা সুবিধা। 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির