এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: চলছে তীব্র তাপপ্রবাহ,এবার এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ জন।একটানা তীব্র দাবদহে শুকিয়ে যাচ্ছে চাষবাস। কাঠফাটা রোদে ফেটে চৌচির হয়ে যাচ্ছে মাঠঘাট। নেই টিউবওয়েলে জল, এই হাহাকার থেকে স্বস্তি পেতে রীতিমতো কান্নাকাটি করে এবার আল্লাহর কাছে প্রার্থনা মুসলিম সম্প্রদায়ের মানুষদের। শুক্রবার জুম্মা বারে নদিয়ার(Nadia) থানারপাড়া থানার (Thanarpara P.S.)পন্ডিত পুর মাদ্রাসায় প্রায় কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা শুরু করেন। প্রার্থনার মধ্যে দিয়ে ভেসে আসে কান্নার সুর। তাদের একটাই পার্থনা, এই তীব্র দাবদহ থেকে কবে তারা স্বস্তি পাবেন।

হে আল্লাহ বৃষ্টি দাও। জীবন বাঁচাও। এইভাবে আর কয়েকদিন চলতে থাকলে শুরু হবে হাহাকার। এই হাহাকার থেকে মুক্তি দাও। যদিও ৮ থেকে ৮০ প্রত্যেকেই এই নামাজে অংশগ্রহণ করে এবং শুরু করে প্রার্থনা। তবে এই চিত্র এই প্রথম দেখা গেল নদীয়ার এই মাদ্রাসায়(Madrasha)। যদিও এখনো বেশ কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। তবে কি ঈশ্বরের কাছে প্রার্থনার জোরে হতে পারে মিরাক্কেল। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজের নিজের বিশ্বাসের জোরে তাদের আরাধ্য দেবতাদের আরাধনা করে থাকেন।

কথায় বলে যে আল্লাহ সেই ঈশ্বর, অর্থাৎ কয়েক শো মানুষের এই প্রার্থনা আদৌ কি বাস্তবায়িত হবে, নাকি প্রকৃতির এই খামখেয়ালী বহাল থাকবে। এখন শুধু তা সময়ের অপেক্ষা। ইতিমধ্যে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দুদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পূজা অর্চনা এবং যজ্ঞের আয়োজন করা হয়েছে বৃষ্টির জন্য।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?