কোচের পদ থেকে সরার পর প্রথম বোমা ফাটালেন শাস্ত্রী

প্রায় মাস খানেকের কাছাকাছি হতে চলল ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় মাস খানেকের কাছাকাছি হতে চলল ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। কিন্তু তাঁর সঙ্গে যে বিসিসিআইয়ের কর্তাদের সম্পর্ক একদমই ভালো ছিল না সেটা এবার প্রকাশ্যে আনলেন তিনি। বোর্ড কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন কোচ। শাস্ত্রীর মতে, তিনি যেন কোচ না হতে পারেন সেই জন্য অনেকেই চেষ্টা করেছিলেন। আর তারা সকলেই নাকি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। একটি সাক্ষাতকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি।

সেখানে রবি বলেন, ‘২০১৪ সালের আমি চুটিয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলাম। ভারতীয় দল তখন বিদেশের মাটিতে পরপর খারাপ ফল করছিল। সেইসময় আমাকে বলা হয় যে ধারাভাষ্য ছেড়ে দিতে এবং টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদে যোগ দিতে। আমিও বোর্ডের কথা মতো তাই করেছিলাম। ধারাভাষ্যের সঙ্গে আরও অনেক কিছু ছেড়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলাম। কিন্তু ২০১৬ সালে হঠাৎ করেই জানতে পারলাম আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আমাকে কেউ কিছু বলেইনি’।

তিনি আরও জানান যে, ‘আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছিল। অপছন্দ হলে আগেই বলতে পারত, নিজেই সরে যেতাম। আমি তারপর ফের ধারাভাষ্যকারের কাজ শুরু করি। কিন্তু ৯ মাস পর আমাকে ফের ভারতীয় দলের কোচের পদে নিয়োগ করা হয়। আর তখন হয়তো ওই সেই লোকগুলো তাদের ভুল বুঝতে পেরেছিল। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার সময় আমাকে বলা হয়েছিল টিমের মধ্যে সমস্যা রয়েছে। যেটা আমাকে ভীষণভাবে অবাক করেছিল’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির