বায়ুদূষণ ডায়াবেটিসের কারণ, মেডিক্যাল জার্নালের রিপোর্টে প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি : জানেন কি, বায়ুদূষণ ডায়বেটিসের একটি কারণ হতে পারে। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

সম্প্রতি মেডিক্যাল জার্নালে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, বাতাসে যে ২.৫ পলিমাইক্রোম ধুলিকণা ভেসে বেড়াচ্ছে, সেটিই ডায়বেটিসের কারণ হতে পারে। কিভাবে এই ধুলিকণা মানুষের দেহে মধুমেহ রোগ সৃষ্টি করতে পারে, সেই বিষয়টিও ব্যাখ্যা করা হয়েছে মেডিক্যাল জার্নালে প্রকাশিত রিপোর্টে। সারা বিশ্বে যত জন টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ২০ শতাংশ বায়ুদূষণের কারণে আক্রান্ত হয়েছেন।  বিভিন্ন জায়গায় যেখানে বায়ুদূষণের মাত্রা বেশি, সেখানে টাইপ ২ ডায়বেটিস আক্রান্ত হওয়ার মাত্রা আগামীদিনে বাড়বে বলে রিপোর্টে জানানো হয়েছে। 

মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, শহরাঞ্চলে বাতাসের মধ্যে সবচেয়ে ২.৫ পলিমাইক্রোম ধুলিকণা ভেসে বেড়াতে দেখা যায়, যেটা বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে। প্রতি মাসে যেভাবে বাতাসে এই ধুলিকণার মাত্রা বাড়ছে, তা রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এভাবে যদি এক বছর ধরে লাগাতার এই ধুলিকণার পরিমাণ বাড়তে থাকে, তাহলে তা টাইপ ২ ডায়বেটিস রোগের কারণ হতে পারে। বায়ুদষণের ফলে ডায়াবেটিস রোগ সৃষ্টি হওয়া সবচেয়ে বেশি দেখা যায় সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে।

সারা বিশ্বে ৫৩ কোটি ৭০ লক্ষ মানুষ টাইপ ২ ডায়বেটিসে আক্রান্ত। এদের মধ্যে অর্ধেক মানুষ জানেন না, তাঁরা ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন। সারা দেশের মধ্যে ভারতে ১৮ বছরের বেশি বয়সি ৭ কোটি ৭০ লক্ষ মানুষ ডায়বেটিসে আক্রান্ত। পাশাপাশি ২ কোটি ৫০ লক্ষ মানুষ প্রিডায়বেটিক পর্যায়ে রয়েছেন।

রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা সর্বাধিক। ২০১৮ সালের পর থেকে সারা বিশ্বে এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন রাজধানী শহরের মধ্যে দিল্লির বায়ুদূষণের মাত্রা সবচেয়ে খারাপ। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ১৩৪টি দেশের মধ্যে ভারতের বাতাসের গুণগত মান খুব খারাপ। এই প্রেক্ষাপটে মেডিক্যাল জার্নালে প্রকাশিত এই রিপোর্ট যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাডাবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের