আজমেঢ়ে মসজিদের ভিতরে ঢুকে ইমামকে পিটিয়ে খুন

জানা গিয়েছে, ঘটনার সময় মসজিদের ভেতরে ছয় শিশুকে নিয়ে শুয়ে ছিলেন নিহত ইমাম। তিনি ওই মসজিদের ভেতরে ওই ৬ শিশুকে পড়াতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! রাজস্থানের আজমেঢ়ে মসজিদের ভিতরে ঢুকে ৩০ বছর বয়সী ইমামকে পিটিয়ে খুন করে ঘটনাস্থল থেকে পালাল তিন মুখোশ ধারীর দল। ঘটনাটি ঘটেছে, শনিবার রাত ২ টো নাগাদ। জানা গিয়েছে, অভিযুক্তরা আজমেঢ়ের রামগঞ্জ থানার সীমানায় কাঞ্চন নগরে অবস্থিত মসজিদে আচমকাই মুখ ঢেকে প্রবেশ করেন। এবং লাঠি দিয়ে ওই মসজিদের ইমাম আলেম মোহাম্মদ তাহিরকে পিটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর ঘটনাস্থলেই মারা গিয়েছেন ইমাম।

ইতিমধ্যেই এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা চলছে। জানা গিয়েছে, ঘটনার সময় মসজিদের ভেতরে ছয় শিশুকে নিয়ে শুয়ে ছিলেন নিহত ইমাম। তিনি ওই মসজিদের ভেতরে ওই ৬ শিশুকে পড়াতেন। ঘটনার সময় ৩ শিশু জেগে গিয়ে চিৎকার শুরু করলে, তখন দুষ্কৃতীরা তাঁদের বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দেয় এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেয় যাতে তারা কাউকে কিছু না জানাতে পারে বা সাহায্যের জন্য কল করতে না পারে। ইমামকে হত্যা করে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শী ওই শিশুরা মসজিদ থেকে বেরিয়ে এসে ঘটনাটি আশপাশের লোকজনকে জানায়। পুলিশের কথায়, তাহির মসজিদে শিশুদের পড়াতেন।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বসবাসকারী তাহিরের পরিবারের কাছে তাঁর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এবং ভারতীয় দণ্ডবিধির 302 (হত্যা) ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এবং আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিঞ্চি বলেছেন, “হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।”

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের