ইন্দোনেশিয়ায় ফের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, জারি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার আবারও জাগল আগ্নেয়গিরি।  বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে গ্রামের পর গ্রাম। আকাশ ছেয়ে গেছে ধোঁয়ায়। মঙ্গলবার ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার  সুলাওয়েসি দ্বীপের রুয়াং আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ হয়েছে বিমান বন্দর। বর্তমানে ইন্দোনেশিয়ার বাসিন্দারা  আতঙ্কে দিন কাটাচ্ছে।

ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) অগ্ন্যুৎপাতের জেরে জারি করেছে তীব্র সতর্কতা। প্রাদেশিক রাজধানী মানাদো থেকে প্রায় ১০০ কিলোমিটারে অবস্থিত রুয়াং আগ্নেয়গিরি। বর্তমানে ক্রমাগত বের হচ্ছে লাভা। গোটা এলাকা কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরির সংলগ্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়।  ইতিমধ্যেই অগ্ন্যুৎপাতের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ইন্দোনেশিয়ায় জেগে উঠেছিল  উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি। প্রায় পর পর চারবার হয় বিস্ফোরণ। এই ঘটনার পর আবার রুয়াং আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত। বিশেষজ্ঞরা মনে করছে সম্প্রতি ইন্দোনেশিয়ায় পর পর দিবার ভুমিকম্প হয়েছে। এরফলে ভূগর্ভস্থ দু’টি পাতের স্থিতিস্থাপকতা নষ্ট হতে পারে । এরফলে আচমকাই  জেগে ওঠে মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি। বর্তমানে ইন্দোনেশিয়ায় প্রায় সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ১২০ টি।

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?