বহিষ্কৃত বিজেপি নেতাকে নিয়ে চা চক্রে যোগ দিয়ে বিতর্কে দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিতর্কের মুখে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বহিষ্কৃত বিজেপি নেতাকে সঙ্গে নিয়েই চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ। এরপরেই শুরু হয় বিতর্ক। দিলীপবাবুর সাফাই, এটা দলের কর্মসূচি নয়। ব্যক্তিগত কর্মসূচি।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে প্রতিদিনই প্রচারে বেরোচ্ছেন দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে যান দিলীপবাবু। সেখানেই তাঁর সঙ্গে বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়ের সঙ্গে তাঁর দেখা হয়। দিলীপবাবুর হাতে হকি স্টিক তুলে দেন শ্যামল। হকিস্টিক হাতে কিছুক্ষণ খেলতেও দেখা যায় দিলীপকে।

এরপর বহিষ্কৃত বিজেপি নেতাকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল দিলীপ। বহিষ্কৃত বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করায় তিনি কি দলের অনুশাসন ভাঙছেন, এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু জানান, এটা কোনও দলের কর্মসূচি নয়। এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই আসতে পারে। সমাজের সব ধরনের মানুষই আছেন। এটা জেলা সভাপতি বা রাজ্য সভাপতির ব্যাপার নয়। অন্যদিকে যাকে নিয়ে এই বিতর্ক সেই শ্যামল রায় জানান, বিজেপি তাঁকে বহিষ্কার করলেও দিলীপবাবু তাঁকে বহিষ্কার করেননি। দিলীপবাবুকে জেতাতে বাইরে থেকে যতটা সমর্থন দেওয়ার দরকার, সেটা দেব।

এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপবাবু। দিলীপবাবুর সেই মন্তব্যের পর নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়েছিল। ফের বহিষ্কৃত বিজেপি নেতার সঙ্গে দেখা করে বিতর্কে জড়ালেন দিলীপ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর