Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

এদিনের বিক্ষোভই বলে দিচ্ছে, বিকাশের প্রতি ক্ষোভ কীভাবে মাথাচাড়া দিচ্ছে, যে আজ তাঁর দলের সমর্থকেরাই তাঁকে ঘিরে ধরে শ্লোগান দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কলকাতার প্রাক্তন মেয়র। রাজ্যসভার বাম সাংসদ। কিন্তু তার থেকেও তাঁর বড় পরিচয় তিনি দাপুটে আইনজীবী। সেই তাঁকেই কিনা তাঁরই খাস তালুকে পড়তে হল গণবিক্ষোভের মুখে। আর এই ছবিটাই তো বলে দিচ্ছে, তাঁর বিরুদ্ধে গণরোষ আজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। নজরে বিকাশরঞ্জন ভট্টাচার্য(Bikash Ranjan Bhattacharya)। এদিন তাঁকেই পড়তে হল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) চত্বর থেকে অলিন্দে চাকরিহারাদের(Job Loosers) বিক্ষোভের(Agitation) মুখে। শুনতে হল, ‘চাকরিখেকো’ শ্লোগানও। শুনতে হলে, ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ এই শব্দগুলিও। এর আগে বিকাশকে ঘিরে কলকাতা হাইকোর্টে অন্তত কোনও বিক্ষোভ এভাবে দানা বাঁধতে দেখা যায়নি। আর সব থেকে বড় কঠা সবতাই অরাজনৈতিক বিক্ষোভ। রাজনীতিবিদ বিকাশ বলতেও পারবেন না, এই বিক্ষোভের পিছনে রাজনীতি আছে বা এর পিছনে রাজ্যের শাসক দলের ভূমিকা আছে। কেননা এদিন যারা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই বাম সমর্থক।

মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী হয়েছেন বিকাশ। প্রাথমিকের বিকৃত OMR Sheet নিয়ে সেই মামলার শুনানি চলাকালীন, কী ভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার OMR Sheet-এ কারচুপি হয়েছে, তা নিয়ে সওয়াল করেন বিকাশ। এর পর শুনানি শেষে বিকাশ এজলাস থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ। স্লোগান দেওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে। তিনি ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ বলেও দাবি তোলেন বিক্ষোভকারীদের একাংশ। যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনও কথা বলতে শোনা যায়নি বিকাশকে। তিনি হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যান। এর পর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়।

উল্লেখ্য, ২০১৪ সালের TET দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। তা নিয়ে ২০১৬ এবং ২০২০ সালে নিয়োগ দেওয়া হয়। ওই TET’র ভিত্তিতে প্রায় ৪২৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল। আর এই ২০১৪ সালের TET-ই কারচুপির অভিযোগে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। রাহুল চক্রবর্তী-সহ কয়েক জন চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেছিলেন, ২০১৪ সালের TET’র পরে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। মামলার শুনানি শেষে বিতর্কিত চাকরিপ্রাপকদের বিক্ষোভের মুখে পড়তে হল আইনজীবী বিকাশকে। আর এই বিক্ষোভই বলে দিচ্ছে, বিকাশের প্রতি ক্ষোভ কীভাবে মাথাচাড়া দিচ্ছে, যে আজ তাঁর দলের সমর্থকেরাই তাঁকে ঘিরে ধরে শ্লোগান দিচ্ছে।

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১