ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকছে পাকিস্তানের ৮৮৯ কামান্ডো

সবার বিপরীতে হেঁটে ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সবার বিপরীতে হেঁটে ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিরাপত্তাজনিত সমস্যার কথা দূরে ঠেলে পাক সরকারের কথায় ভরসা রেখেই সেই দেশে সিরিজ খেলতে গেল ক্যারিবিয়ানরা। আগামী সোমবার থেকে দুই দেশের মধ্যে টি-২০ সিরিজ শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে ওয়ান ডে সিরিজ। তাই প্রায় দু’ সপ্তাহের কাছাকাছি পাক সফরে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। আর করাচি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ।

আর এই পাক সফরে থাকাকালীন ক্যারিবিয়ানদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন পাকিস্তানের ৮৮৯ কামান্ডো। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখছে না পাক সরকার। যাতে কোনও প্রশ্ন না ওঠে সেই জন্য বিশেষ ৮৮৯ কামান্ডোর হাতে তুলে দেওয়া হয়েছে নিরাপত্তার সমস্ত দায়িত্ব। তারা যেকোনও জরুরি পরিস্থিতি সামাল দেওয়া জন্য বিশেষভাবে পারদর্শী।

টি-২০ বিশ্বকাপের আগেই পাক সফর বাতিল করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট টিম। নিরাপত্তাজনিত সমস্যার জন্যই এই কাজ করেছিল কিউয়িরা। তবে এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটা লক্ষ্য পাক সরকার ও পিসিবি-র।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির