আগাম জামিনের আর্জি যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়া পুত্র এইচ ডি রেভান্নার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন যৌন কেলেঙ্কারিতে জড়িত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচ ডি রেভান্না। বৃহস্পতিবারই বেঙ্গালুরুর সেশন কোর্টে জামিনের আর্জি জানিয়েছেন। এদিন প্রথম দিনের শুনানি শেষ হলেও বিচারক কোনও নির্দেশ দেননি।

গত ২৮ এপ্রিল পুলিশের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না এবং তার বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন হাসনের প্রাক্তন সাংসদের বাড়িতে কাজ করা এক পরিচারিকা। ৪৭ বছর বয়সী ওই পরিচারিকা হোলেনারাসিপুর থানায় অভিযোগ করেছেন, ‘স্ত্রী বাড়িতে না থাকলেই হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্না প্রায়ই তাঁকে এবং বাড়ির অন্যান্য মহিলা পরিচারিকাদের ডেকে পাঠিয়ে যৌন হেনস্থা করতেন। ফল খাওয়ার নাম করে শাড়ির পিন খুলে দিতেন। কুপুত্রের মতো একই ধরনের আচরণ করতেন দেবগৌড়া পুত্র এইচ ডি রেভান্না। বাড়ির স্টোররুমে পরিচারিকাদের ডেকে নিয়ে গোপনাঙ্গে হাত দিতেন। কাউকে কিছু বললে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দিতেন।’

প্রজ্জ্বল রেভান্না ও তার বাবা এইচডি রেভান্নার ওই কুকীর্তি ফাঁস হওয়ার পাশাপাশি বিজেপি নেতা দেবরাজে গৌড়ার এক চিঠিও ফাঁস হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকে পাঠানো ওই চিঠিতে প্রজ্জ্বল রেভান্নার ৩,০০০টি সেক্স ভিডিয়োর এক পেন ড্রাইভ পাওয়ার কথাও জানিয়েছিলেন। সেই সঙ্গে জেডিএসের সঙ্গে জোট না গড়ার বিষয়েও দলকে সতর্ক করে দিয়েছিলেন।’

ওই পরিচারিকার অভিযোগ ঘিরে শোরগোল পরে গিয়েছে। কর্নাটকের কংগ্রেস সরকারের তরফে অভিযোগের তদন্তে সিট গঠন করা হয়েছে। ওই অভিযোগ দায়েরের আগেই অবশ্য বিদেশে পালিয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণধর নাতি। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রজ্জ্বলকে তলব করেছিল বিশেষ তদন্তকারী দল। যদিও সেই তলবে সাড়া দেননি দেবগৌড়া নাতি। তাই বাধ্য হয়েই লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষ তদন্তকারী দলের এক আধিকারিক।

 

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের