কালী সেজে অসুর নিধন, ১৪ বছরের কিশোরের ‘খাড়া’র ঘায়ে নিহত ১১ বছরের বালক

ছুরি নিয়েই কালী সাজে সে। আর যাত্রায় অভিনয়ের সময় কালী-অসুরের যুদ্ধে সত্যি সত্যি অসুর নিধন করে বসে সে, অসুরের বেশে থাকা ১১ বছরের বালকটির গলায় কোপ বসিয়ে দেয় ১৪ বছরের কিশোরটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মজা করেই কালী সেজেছিল ১৪ বছরের কিশোর, ভোঁতা খাঁড়া নয়, একেবারে ধারালো খাঁড়া নিয়েই ময়দানে নেমেছিল সে, কিন্তু কে জানে তাঁর খাঁড়ার আঘাতেই বলি হবে একজন ১১ বছরের কিশোর। হ্যাঁ, সম্প্রতি কানপুরের একটি গ্রামের যাত্রাপালায় ‘খাঁড়া’র ঘায়ে মৃত্যু হল ১১ বছরের বালকের। শখ করে গ্রামের যাত্রাপালায় মা কালী সেজেছিল ১৪ বছরের অভিযুক্ত কিশোরটি। লাল টকটকে জিভ বের করে ‘খাঁড়া’ হাতে দুষ্ট নিধনের অভিনয়ে মেতেছিল সে, কিন্তু কে জানত এই যাত্রাপালাই ডেকে আনবে বড় বিপদ। ঘটনাটি ঘটেছে কানপুরের বামভিয়াপুর গ্রামে। সম্প্রতি ওই গ্রামের বাসিন্দা সুভাষ সাইনির পরিবারের তরফ থেকে আয়োজন করা হয়েছিল ওই যাত্রাপালার। গত কয়েকদিন ধরেই তাঁদের বাড়ির দালানে যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছিল।

প্রায় রোজই অসংখ্য দর্শক সেখানে ভিড় জমাচ্ছিলেন। আর সেখানেই মা কালী সেজেছিল ১৪ বছরের কিশোরটি। আর অসুর সেজেছিল একটি ১১ বছরের বালকটি। মা কালীর অস্ত্র হিসেবে ভোঁতা খাঁড়া না নিয়ে ছুরি নিয়েছিল সে। যদিও তাঁকে গ্রামবাসীরা সবাই বলেছিল যে, খাড়া হিসেবে ভোঁতা কোনও অস্ত্র নিতে, কিন্তু সে শেষ মুহূর্তে কিছু না খুঁজে পেয়ে নিজের বাড়ি থেকে ছুরি নিয়ে আসে। ছুরি নিয়েই কালী সাজে সে। আর যাত্রায় অভিনয়ের সময় কালী-অসুরের যুদ্ধে সত্যি সত্যি অসুর নিধন করে বসে সে, অসুরের বেশে থাকা ১১ বছরের বালকটির গলায় কোপ বসিয়ে দেয় ১৪ বছরের কিশোরটি। অভিনয় করতে গিয়েই ছুরি বালকের ঘাড়ে বসিয়ে দিয়েছিল কিশোর। সঙ্গে সঙ্গে ওই বালককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আয়োজক পরিবারের তরফ থেকে পুলিশে যোগাযোগ করা হয়। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ FIR দায়ের করে এবং ১৪ বছরের ওই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আর মৃত বালকটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের