সমনামীদের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিতে রাজি হল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট রাজনীতিতে ভোটারদের বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লাভের ক্ষেত্রে অনেক জায়গাতেই একই নামের প্রার্থী দাঁড়িয়ে পড়েন। নাম বিভ্রাটের কারণে ভোটাররাও বিভ্রান্ত হন। অনেক ক্ষেত্রে ‘আসল’ প্রার্থী হেরে যান ‘নকল’ নামের প্রার্থীর কাছে। চলতি লোকসভা নির্বাচনে যাতে ‘একই নামের’ প্রার্থী ভোটে দাঁড়িয়ে ভোট কাটুয়া হয়ে উঠতে না পারেন সেই আর্জি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। শুক্রবার ওই মামলা শুনতে অস্বীকার করে বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। এর পরেই ওই আর্জি প্রত্যাহার করে নেন আবেদনকারী।

সাবু স্টিফেন নামে এক আবেদনকারী একই নামের প্রার্থীদের ভোটে লড়াইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আবেদনে তিনি বলেন, ‘ভোটারদের বিভ্রান্ত করতে একই নামের প্রার্থীদের দাঁড় করানোর প্রবণতা বাড়ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নাম বিভ্রাটের কারণে আসল প্রার্থী যিনি তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরে যাচ্ছেন। ফলে শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিক।’

এদিন ওই মামলার প্রাথমিক শুনানির সময়ে বিচারপতি বিআর গাভাই বলেন, ‘কোনও অভিভাবক যদি তাদের সন্তানের নাম রাহুল গান্ধি কিংবা লালুপ্রসাদ যাদব রাখতে চান, তাহলে কী করে তাদের বাঁধা দেওয়া সম্ভব? তাছাড়া শুধু রাহুল গান্ধি কিংবা লালুপ্রসাদ যাদব নাম হওয়ার কারণে কোনও ব্যাক্তিকে ভোটে লড়ার ক্ষেত্রে কীভাবে বাধা দেওয়া যায়?’ এর পরেই বিচারপতি জানিয়ে দেন, ওই আবেদন শুনানির যোগ্য নয়। বিচারপতির ওই মন্তব্যের পরেই আর্জি প্রত্যাহার করে নেন আবেদনকারী।    

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের