শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। সেইজন্যই এবার  রাজভবনের  সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল কলকাতা পুলিশ।   রাজভবনের ওসির মাধ্যমে পাঠানো হয়েছে এই চিঠি।  জানা গিয়েছে,  বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে Special Enquiry Team (SET) অর্থাৎ বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে কলকাতা পুলিশ।শুক্রবার এমনই জানিয়েছে লালবাজার।সূত্রের খবর, ৭ থেকে ৮ জন রয়েছে এই স্পেশাল ইনকোয়ারি টিমে (SET)। এই দলের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জি। এছাড়াও এই ‘SET’-এ থাকবে হেয়ার স্ট্রিট থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাই তদন্তের সুবিধার জন্য রাজভবনের ওসির কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল লালবাজার।

উল্লেখ্য, রাজভবনের তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লালবাজার এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজভবনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে এই ধরনের কোনো অফিসিয়াল নির্দেশ আসেনি।তাই সিট শুক্রবার রাজভবনে গিয়েছিল তদন্তের স্বার্থে।সেখানে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করেছে বিশেষ অনুসন্ধান দল। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে সবরকম প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছুজনের নামের তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে কিছুজনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। বাকিদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ইতিমধ্যেই নির্বাচনী সভা থেকে রাজ্যপালকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন,’একটা মেয়ে রাজভবনে চাকরি করত। তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল? কালকের মেয়েটির কান্নায় আমার বুক ফেটে গিয়েছে।‘ অন্যদিকে এই ঘটনা নিয়ে মুখ  খুলেছেন স্বয়ং রাজ্যপাল। তিনি বলেন, ‘মাথা নত করব না, সত্যের জয় হবেই।’ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার