বিজেপিতে যোগ দিলেন দুর্নীতির দায়ে জেল খাটা ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: নরেন্দ্র মোদি আর অমিত শাহের জমানায় বিজেপিতে দাগিদের কদর লাগাতার বেড়ে চলেছে। দুর্নীতিতে অভিযুক্ত থেকে শুরু করে জেল খাটা আসামীদের আপন করে নিচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই তালিকায় সর্বশেষ সংযোজন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী হরিনারায়ণ রায়। দুর্নীতির দায়ে সপরিবারে জেল খাটা ‘গুণধর’ নেতা শনিবার বিজেপিতে সামিল হয়েছেন। আর ওই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির নিচুতলার নেতা-কর্মীরা।

২০০৫ সালে জরমুণ্ডি আসনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে জিতে বিধায়ক হয়েছিলেন হরিনারায়ণ রায়। প্রথমবার যখন ভোটে লড়েছিলেন তখন মাত্র ৫,০০০ টাকার সম্পত্তির কথা হলফনামায় জানিয়েছিলেন তিনি। কিন্তু বিধায়ক হতেই কপাল খুলে যায় হরিনারায়ণ। নির্দল বিধায়ক হিসাবে বিজেপিকে সমর্থন জানিয়ে অর্জুন মুণ্ডার নেতৃত্বাধীন সরকারে গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীপদ বাগিয়ে নেন। আর কয়েক বছরের মধ্যে ফুলেফেঁপে ওঠেন। রাজধানী রাঁচি থেকে দেওঘর পর্যন্ত প্রচুর জমি-ফ্ল্যাট কেনার পাশাপাশি একের পর এক বিলাসবহুল গাড়িরও মালিক হন। তার পরে বার বার শিবির বদল করতে থাকেন তিনি। আর যতবার শিবির বদলেছেন ততই ফুলেফেঁপে উঠেছেন।

মন্ত্রী হিসাবে হরিনারায়ণ রা্য়ের দুর্নীতির গল্প গোটা ঝাড়খণ্ডের বাসিন্দাদের মুখে-মুখে ফিরতে থাকে। ২০১০ সালে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া-সহ তাঁর মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আয় বহির্ভূত মামলার তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটে হরিনারায়ণের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রামাণ্য নথি জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পাশাপাশি ইডিও আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হরিনারায়ণের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সিবিআই আদালত হরিনারায়ণ, তাঁর স্ত্রী ও ভাইকে পাঁচ বছরের জেলের সাজা শোনায়। অন্যদিকে ইডি আদালত হরিনারায়ণকে সাত বছরের জেলের সাজা শোনায়। প্রিভিনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ মামলায় দেশের প্রথম ব্যাক্তি হিসাবে দোষী সাব্যস্ত হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। ঝাড়খণ্ডের সেই গুণধর নেতাকে এদিন জামাই আদরে বরণ করে নিয়েছে বিজেপি।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের