বিজেপিতে ঘর ওয়াপসি অরবিন্দর সিং লাভলির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। রাজধানীর রাজনীতিতে ‘ডিগবাজির’ জন্য বিখ্যাত অরবিন্দর সিং লাভলি শনিবার সদলবলে বিজেপিতে ফিরে গেলেন। তাঁর সঙ্গে বিজেপিতে সামিল হয়েছেন রাজধানীর আমজনতার কাছে ‘পাজামা-কুর্তা’ সর্বস্ব নেতা হিসাবে পরিচিত রাজকুমার চৌহান, নসিব সিংহ, অমিত মালিক ও নীরজ বাসোয়া। গত কয়েকদিন আগেই লোকসভার প্রার্থী হতে না পেরে দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছিলেন লাভলি। সূত্রের খবর, পূর্ব দিল্লি আসনে তাঁকে প্রার্থী করা হবে এমন প্রতিশ্রুতি পেয়েই পুরনো দলে ফিরেছেন তিনি।

২০১৭ সালেও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন লাভলি। কিন্তু দল দিল্লির ক্ষমতা দখল করতে না পারায় ফের বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে এসেছিলেন। হাত শিবিরের অন্যতম শীর্ষ নেতা অজয় মাকেনের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে কয়েক মাসের মধ্যেই দিল্লি কংগ্রেসের সভাপতির পদে আসীন হয়েছিলেন। চলতি লোকসভা ভোটে রাজধানীতে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সাতটৃই আসনের মধ্যে চারটি আসনে লড়ছে আপ। তিন আসনে লড়ছে কংগ্রেস।

কংগ্রেস সূত্রে খবর, দলের ভাগে পড়া তিন আসনের একটি আসনে প্রার্থী হওয়ার জন্য তদ্বির শুরু করেছিলেন লাভলি। কিন্তু দলবদলু নেতাকে বিশ্বাস করেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাই দি্ল্লির প্রদেশ কংগ্রেস সভাপতিকে প্রার্থী করেননি তাঁরা। আর তাতেই গোঁসা করে প্রদেশ সভাপতি পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। তার পরেই জল্পনা শুরু হয়, বিজেপিতে সামিল হতে চলেছেন লাভলি। যদিও প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া লাভলিকে ধরে রাখার কোনও উদ্যোগ নেননি কংগ্রেস শীর্ষ নেতারা। উল্টে দিল্লির প্রদেশ সভাপতি হিসেবে লাভলির কট্টর বিরোধী দেবেন্দ্র যাদবকে নিয়োগ করেন।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের