সাইবার প্রতারণার শিকার হলেন বিনোদ কাম্বলি

সাইবার প্রতারকদের ফাঁদ থেকে ছাড় পেলেন না বিনোদ কাম্বলিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার প্রতারকদের ফাঁদ থেকে ছাড় পেলেন না বিনোদ কাম্বলিও। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ ১৪ হাজার টাকা হাতিয়ে নিলেন এক প্রতারক। এক বেসরকারি ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে কাম্বলিকে ফাঁদে ফেলেন ওই ব্যক্তি। কেওয়াইসি আপডেট করানোর ছলে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারক। এই বিষয়ে মুম্বইয়ের বান্দ্রা থানাতে অভিযোগ দাযের করেন কাম্বলি।

একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, যেই ব্যাঙ্কের নাম করে ফোন করা হয়েছিল, সেই ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সেখানকার প্রতিনিধি সেজেই প্রতারক তাঁকে ফোন করেছিল। এরপর বলা হয়েছিল কেওয়াইসি আপডেট করার কথা। কাম্বলিকে বলা হয় গুগল প্লে-স্টোর থেকে এনিডেস্ক ইনস্টল করতে। আর এরপর তাঁকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অল্প টাকার লেন-দেন করতে বলা হয়। আর সেই সময় কাম্বলির ফোনে আসা ওটিপি থেকে শুরু করে অন্যান্য তথ্যগুলি চলে চায় প্রতারকের কাছে। তার কিছুক্ষণ পরই টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ১৪ হাজার টাকা গায়েব হয়ে যায়।

ঘটনাটি ঘটেছিল গত ৩ ডিসেম্বর। এরপর পুলিশ জোরকদমে তদন্ত শিরু করেন। আর তারপরই টাকা ফেরত পেয়ে যান কাম্বলি।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির