মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে দিল পুলিশ কর্মীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের দৌরাত্ম্য কতটা ফের তার প্রমাণ মিলল। অবৈধ বালি পাচারের খবর পেয়েই রুখতে হাজির হয়েছিলেন সাব অ্যাসিন্ট্যান্ট ইন্সপেক্টর পদমর্যাদার এক পুলিশ আধিকারিক। আর বাধা পেয়েই বেপরোয়া বালি মাফিয়ারা ট্রাক্টরের চাকায় পিষে দিলেন ওই পুলিশ আধিকারিককে। কোনও ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন আরও দুই পুলিশ কর্মী। ইতিমধ্যেই ট্রাক্টরের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ট্রাক্টরের মালিক তথা বালি মাফিয়ার হদিশ মেলেনি। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেহডলে।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অবৈধভাবে বালি পাচারের খবর পেয়েই দুই সহকর্মী প্রসাদ কানোজি আর সঞ্জয় দুবেকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশের এএসআই মহেন্দ্র বাগড়ি। বালি পাচারকারী ট্রাক্টরের চালককে গাড়ি দাঁড় করানোর নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ না মেনে ট্রাক্টর চালিয়ে নিয়ে যেতে থাকেন চালক। অবৈধ বালি পাচার রুখতে ট্রাক্টরের গতিরোধ করার চেষ্টা করেন মহেন্দ্র। ট্রাক্টটির সামনে দাঁড়ান। আর তখনই তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অকুতোভয় পুলিশ কর্মী। কোনও ক্রমে লাফিয়ে প্রাণে বাঁচেন মহেন্দ্রর সঙ্গী দুই পুলিশ কর্মী।

মর্মান্তিক ঘটনার খানিকবাদেই ট্রাক্টরের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই ট্রাক্টরের মালিক তথা কুখ্যাত বালি মাফিয়া আশুতোষ সিং ও সুরেন্দ্র সিং গা ঢাকা দিয়েছে। দুজনকে ধরতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। উল্লেখ্য, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের জমানায় শোন নদীর তীরে অবৈধ বালি ব্যবসার রমরমা চলছে। বালি মাফিয়াদের সিংহভাগই পদ্ম শিবিরের নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ চোখ বুজে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের