রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার সাওয়াই মাধোপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। আর তাতেই প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য । পাশাপাশি দুর্ঘটনায় আহত হয়েছেন  দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,রবিবার সকালে পরিবারটি গাড়ি করে  সওয়াই মাধোপুরের একটি গণেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। আর তখনই  বনাস কালভার্টের ঠিক আগে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িটিকে ধাক্কা মারে ৷ এর ফলে দুর্ঘটনায় যাত্রী-সহ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । 

 বনলি থানার সাব-ইন্সপেক্টর ধরমপাল সিং বলেন, “একটি অজ্ঞাত গাড়ি আচমকাই ওই পরিবারের গাড়িতে ধাক্কা মারে।এই ঘটনায় নিহতরা হলেন মণীশ শর্মা ও তাঁর স্ত্রী অনিতা, কৈলাস শর্মা ও তাঁর স্ত্রী সন্তোষ এবং সতীশ শর্মা ও তাঁর স্ত্রী পুনম।  আহতদের মধ্যে রয়েছে মণীশ শর্মার দুই সন্তান মনন ও দীপালি।“ পুলিশ জানিয়েছে, যে গাড়িটি ধাক্কা মেরেছে, সেই গাড়ির মালিককে ধরতে তল্লাশি শুরু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কি করে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!