কমেডি শোতে করণকে নিয়ে উপহাস, চটে লাল পরিচালক, ক্ষমা আর্জি অভিনেতার

আমার উদ্দেশ্য করণকে কখনই আঘাত করা ছিল না। আমি করণ (জোহর) স্যারের কাছে ক্ষমা চাইতে চাই। প্রথমত, আমি যাই হোক না কেন ছদ্মবেশী করি কারণ আমি কফি শোতে করণ জোহরকে অনেক দেখি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলের অন্যতম প্রতিভাবান অভিনেতা হলেন কৌতুক তারকারা। যাঁরা প্রতি মুহূর্তে নানারকম কাণ্ড ঘটিয়ে মানুষদের আনন্দ দিচ্ছেন। আসলে দুঃখ তো সবাই দিতে পারেন, কিন্তু হাসাতে পারেন ক’জন। যাই হোক, বলিউডে এমন বহু কৌতুক অভিনেতা আছেন, যাঁরা খ্যাতনামা নায়কদের মিমিক্রি করেই অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন। যেমন, প্রয়াত অভিনেতা রাজু শ্রীবাস্তব অমিতাভ বচ্চনের অনুকরণ করে সাফল্যমণ্ডিত হয়ে ছিলেন। এছাড়াও শাহরুখ খান, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তীর-সহ একাধিক অভিনেতারদের নকল করা কমেডিয়ান রয়েছে। কিন্তু মাঝে মধ্যে তারকাদের অনুকরণ এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে, তাতে রীতিমতো বিরক্ত হয়ে যান তাঁরা।

রবিবার রাতে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর একটি বিরল ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, একটি টিভি শো প্রোমোতে তাঁর অনুকরণ করেছেন একজন কৌতুক অভিনেতা, তাতে তিনি রীতিমতো হতাশ। তবে পরিচালক শো, চ্যানেল এবং কমেডিয়ানের নাম প্রকাশ্যে জানাননি। কিন্তু অনেকেই সন্দেহ করছেন যে, করণ কৌতুক অভিনেতা কেত্তন সিং অভিনীত ‘ম্যাডনেস মাচায়েঙ্গে’-র প্রোমো নিয়ে কথা বলছেন। যেখানে করণের হাবভাব নকল করতে দেখা যায় কেত্তন সিং-কে। আর এতেই আপত্তি পরিচালকের। করণ ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমি আমার মায়ের সঙ্গে বসে টেলিভিশন দেখছিলাম। তখন আমার চোখে পড়ল একটি সম্মানিত চ্যানেলের রিয়েলিটি কমেডি শো-এর প্রোমো। একজন কমেডিয়ান আমাকে ব্যতিক্রমী খারাপ স্বাদে অনুকরণ করছিল। আমাকে যারা যট্রোলিং করে তাদের আমি চিনিনা। কিন্তু যখন আপনার নিজের শিল্পমহলের কেউ আমাকে অসম্মান করে, তা সত্যি আমার পক্ষে অগ্রহণযোগ্য। ২৫ বছরেরও বেশি সময় ধরে আমি বলিউডের সঙ্গে যুক্ত। কিন্তু এটি আমাকে রাগাচ্ছে না, বরং আমাকে দুঃখ দিচ্ছে!” যায় হোক, বিষয়টি আঁচ করতে পেরেছেন কেত্তন সিং-ও। আর তিনি করণের সমালোচনার জবাবও দিয়েছেন।

কেত্তন একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার উদ্দেশ্য করণকে কখনই আঘাত করা ছিল না। আমি করণ (জোহর) স্যারের কাছে ক্ষমা চাইতে চাই। প্রথমত, আমি যাই হোক না কেন ছদ্মবেশী করি কারণ আমি কফি শোতে করণ জোহরকে অনেক দেখি। আমি তার কাজের একজন ভক্ত, রকি অর রানি কি প্রেম কাহানি ৫ থেকে ৬ বার দেখেছি। আমি তার কাজ এবং তার শোয়ের একজন বড় ভক্ত, আমি ক্ষমা চাই তাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না আমি শুধু দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম কিন্তু আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তবে আমি দুঃখিত। সম্ভবত তিনি পুরো পর্বটি দেখেননি, কেবল প্রোমো দেখেছেন। আমি পর্বটি দেখার পর মানুষ এবং করণ স্যারের প্রতিক্রিয়া দেখতে চাই। অনেক শিল্পী করণ স্যারকে নকল করেন না। আমি কয়েক বছর আগে দ্য কপিল শর্মা শোতে এটি করতাম। আমি ম্যাডনেস মাচায়েঙ্গে প্রথমবারের মতো এটি করেছি। আমার ক্ষমা চাওয়া ছাড়া, আর কোনও উপায় নেই।”

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED