আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯৩ আসনে মঙ্গলে ভোট, ‘পরীক্ষা’ অমিত, জ্যোতিরাদিত্য, দিগ্বিজয়, ডিম্পলদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার প্রহর গোনা শুরু। রাত পোহালেই মঙ্গলবার সকালে অষ্টাদশ লোকসভার তৃতীয় পর্বের ভোট। দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোট নেওয়া হবে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের চার আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। উল্লেখ্য প্রথম দুই পর্বে গত ১৯ ও ২৬ এপ্রিল দেশের ১০২টি এবং ৮৮টি আসনে ভোট নেওয়া হয়েছিল।

মঙ্গলে দেশের ৯৫ আসনে ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু গুজরাতের সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। ফলে ওই আসনে ভোট নেওয়া হচ্ছে না। তাছাড়া জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে যে আসনগুলিতে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে গুজরাতের ২৫টি আসন রয়েছে। এছাড়া কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, ছত্তিশগড়ের ৭, মধ্যপ্রদেশের ৯, বিহারের ৫, অসম ও পশ্চিমবঙ্গের ৪টি করে আসন রয়েছে। পাশাপাশি গোয়ার ২টি, দাদারা-নগর হাভেলি এবং দমন ও দিউ আসনে ভোট নেওয়া হবে।

মঙ্গলে ভারতীয় রাজনীতির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লড়ছেন গুজরাতের গান্ধিনগর আসনে। মধ্যপ্রদেশের গুনা ও বিদিশা আসনে ‘পরীক্ষায়’ বসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রাক্তন মুখ্যমন্ত্রী  শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশেরই রাজগড় আসনে পরীক্ষায় নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। মহারাষ্ট্রের রত্নগিরি-সিন্ধুদুর্গ আসনে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। বারামতী আসনে ফের ভাগ্য পরীক্ষায় নেমেছেন মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের পত্নী সুনেত্রা পওয়ার। শোলাপুর আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের কন্যা প্রণতি শিন্ডে। উত্তরপ্রদেশের মৈণপুরী আসনে প্রার্থী হিসাবে লড়ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। অসমের ধুবড়ি আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ