আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর সঙ্গে ঝগড়া, ৬ বছরের সন্তানকে কুমির ভর্তি খালে ছুড়ে হত্যা মায়ের

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  মা মানে হল সন্তানকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করা! মা মানেই কোমলতা নিষ্ঠুরতা নয়। এবার এই চরমতম নিষ্ঠুরতার পরিচয় দিলেন এক মা। মায়ের নামে কলঙ্কের তকমা লাগালেন কর্নাটকের উত্তর কন্নড় জেলার হালামাডী গ্রামের বাসিন্দা। মৃত শিশুর মা ৩৬ বছর বয়সি সাবিত্রী। পেশায় তিনি একজন পরিচারিকা। তাঁর স্বামী রবি, বয়স ৩৬। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। শিশুর মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে দু’জনকেই। তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখা হয়েছে।

পুত্রসন্তানের জন্ম দিয়েছিল সাবিত্রী। তবে সেই সুখ বেশদিন সইল না। ছেলে হল মুক ও বধির। আর তা নিয়েই নিত্যদিনের অশান্তি লেগেই থাকত স্বামী স্ত্রীর মধ্যে। ছেলের বয়স হয়েছিল ৬ বছর। এই অশান্তির জেরে ছেলেকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, শিশুটির জন্মের পর থেকেই কথা বলতে এবং শুনতে সমস্যা হত। তা নিয়ে দম্পতির মধ্যে নিত্য অশান্তি চলত।

পুলিশ জানিয়েছে, রাত ৯টা নাগাদ স্থানীয় কালী নদীর খালে ছেলেকে ছুড়ে ফেলে দেন নিজের গর্ভধারিণী  মা। ওই খালে প্রচুর কুমির রয়েছে তা আগে থেকেই জানত মা। এলাকার সকলেই তা জানত। জেনেশুনে ছেলের মৃত্যু নিশ্চিত করতেই তাকে কুমিরভর্তি খালে ফেলে দেন মা।

রবিবার সকালে কুমিরের মুখ থেকে হতভাগ্য শিশুর আধখাওয়া দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের রিপোর্ট থেকে জানা গিয়েছে নিথর শিশুর দেহে কামড়ানোর চিহ্ন ছিল সর্বত্র। তার ডান হাতটিও ছিল না। শিশুটির রক্তাক্ত দেহ দেখে বোঝাই যাচ্ছে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেয়েছে কুমির।

এই মর্মান্তিক ঘটনায় স্বামী ও স্ত্রী দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা থেকে শিউরে ওঠছে সকলে।সেখানে কীভাবে নিজেদের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিল! এই বিষয়ে অনেকে সমালোচনাও শুরু করেছে। আপাতত ১৪ দিন পুলিশ হেফাজতে রয়েছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ