সমর্থন প্রত্যাহার তিন নির্দল বিধায়কের, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: লোকসভা ভোটের মধ্যেই রামধাক্কা খেল হরিয়ানার বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নায়ব সিংহ সৈনির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তিন নির্দল বিধায়ক ধর্মপাল গোন্দর, রণধীর গোলেন এবং সোমবীর সাঙ্গোয়ান। শুধু তাই নয়, তিন নির্দল বিধায়কই কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহারের ফলে হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি সরকার। ফলে কীভাবে এই সঙ্কট সামাল দেয় বিজেপি নেতৃত্ব, তাই দেখার। কংগ্রেসের তরফে অবিলম্বে মুখ্যমন্ত্রী নায়ব সিংহ সৈনীকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার নির্দেশ দিতে রাজ্যপালের কাছে আর্জি জানানো হয়েছে।

হরিয়ানা বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ৯০। যদিও বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন। মাস দুয়েক আগেই বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল দুষ্যন্ত চৌথালার জেজেপি। নির্দল বিধায়কদের সমর্থনেই ক্ষমতায় ছিল বিজেপি সরকার। কিন্তু এদিন একসঙ্গে তিন নির্দল বিধায়ক সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ায় চরম বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সৈনী।

এদিন রোহতকে প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন তিন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গোয়ান, ধর্মপাল গোন্দর ও রণধীর গোলেন। বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে তিন জনে বলেন, ‘কৃষকদের আন্দোলন-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারের সিদ্ধান্ত হতাশাজনক। তাই সমর্থন তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কংগ্রেসকে সমর্থন জানাচ্ছি।’ তিন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহারের ঘোষণা করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সৈনীর ইস্তফা দাবি করেছেন হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান। তাঁর কথায়, ‘বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই মুখ্যমন্ত্রীর। অবিলম্বে বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচন করানোর সুপারিশ করা উচিত রাজ্যপালের।’

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের