Loading live market data...
Loading active stocks...
Connecting...

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসতের কাজী পাড়ায় টাকি রোড সংলগ্ন কিয়র পয়েন্ট নামে বেসরকারি নার্সিংহোমে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার দুপুর ২:৪৫ নাগাদ ঐ বেসরকারি হাসপাতালেই একজন মুখ ও বধির মহিলা কর্মী ওপরতলার মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।তারামনি নামে ১৩ বছরের ওই কিশোরীর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। কিয়োর পয়েন্ট বেসরকারি নার্সিং হোমের(Nurshing Home) পক্ষ থেকে জানানো হয়েছে গলায় দড়ি দিয়েই মৃত্যু হয়েছে তারামনী(Taramani) নামে ১৩ বছরের ওই কিশোরীর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। কি করে এমন ঘটনা ঘটেছে ,সেই বিষয়টি তদন্ত করে দেখছে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। তবে নার্সিং হোমের কর্মীদের দাবী মৃত কিশোরীর পরিবার অত্যন্ত গরীব হওয়ায় অভিভাবকরা নার্সিং হোমের মালিক মহম্মদ রেজ্জাকের কাছে রেখে যায়।সেখানেই পড়া শুনা করতো। ঘটনাচক্রে রেজ্জাকের দুই ছেলে ও দুই মেয়ে বিদেশে থাকেন। তারামনি রেজ্জাক ও তার স্ত্রী কে দেখা শুনা করতো। আচমকা কি কারণে এই মৃত্যু তাই নিয়ে সংশয়ে সকলেই। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যেখানে ওই কিশোরীর মৃতদেহ পড়েছিল সেই জায়গাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে , প্রতারণার শিকার হলেন এক মহিলা। তার নিজের কেনা ফ্ল্যাট অন্য কেউ দাবি করছেন। ছয় বছর পরে ২০১৮ সালে কমল দাস(Kamal Das) নামের এক ব্যক্তির কাছ থেকে রীতা লালবানী ফ্ল্যাট কেনে।রীতা লালবানী একজন বিধবা মহিলা ।তাঁর তিন মেয়েকে নিয়ে জীবন কেটে যাচ্ছিলো। তাঁর নিজের রেজিস্ট্রি করা ফ্ল্যাট। যার দাবি করছেন অন্য কেউ। কমল দাস কি একই ফ্ল্যাট দু’জনকে বিক্রি করেছেন?মহিলা কি প্রতারণার শিকার হলেন?তদন্ত করে দেখছে পুলিশ।

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার