Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হয়েছে। এসেছে পরিবর্তন, ২০৭টি আসন পেয়ে বাংলার কুর্শিতে এখন বিজেপি। এই সুযোগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর জন্য উঠে পড়ে লেগেছেন ঘাসফুল শিবিরের বহু নেতা থেকে কর্মীরা। এমনকী নীচুতলার কর্মীরা বদলেও ফেলেছেন জার্সি। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। কারণ ঠিক এই একই ফর্মুলা হয়েছিল ২০১১ সালে। যখন ৩৫ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে বাংলায় ক্ষমতাতে এসেছিল তৃণমূল কংগ্রেস। তখনও বাম দূর্গ ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন বহু সিপিএম কর্মী-সমর্থকরা। আর তাঁরাই আদপে ক্ষতি করেছে ঘাসফুল শিবিরের, মত রাজনৈতিক মহলের। জেলায় জেলায় সন্ত্রাস, বিরোধী শিবিরে হামলা, ভাঙচুর চালানো এইসবই ২০১১ সাল থেকে দেখেছে রাজ্যবাসী। তাই তেমনই তৃণমূল বা অন্য পার্টির বেনোজল যাতে বিজেপিতে না ঢোকে সেই বিষয়ে সতর্ক শমীক ভট্টাচার্য থেকে সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পডুন: রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বেনোজল আটকানোর বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘যোগদান করানো একদম বন্ধ! অন্য কোনও দল থেকে আপাতত কাউকে বিজেপিতে নেওয়া যাবে না। সংগঠনের প্রত্যেকটি স্তরে আমরা সে বার্তা পাঠিয়ে দিয়েছি। যাঁদের বিরুদ্ধে মানুষ ভোট দিলেন, তাঁরাই রাতারাতি বিজেপি হয়ে গিয়ে আবার সাধারণ জনতার উপরে অত্যাচার শুরু করবেন, এ আমরা হতে দিতে পারি না। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত কাউকে দলে নেওয়া হবে না।’ নির্দেশটা গিয়েছে জেলা নেতৃত্বের কাছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘কেউ কখনও যোগ দিতে পারবেন কি না, দল সে সব পরে স্থির করবে। কিন্তু আপাতত কাউকেই নেওয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না-যাওয়া পর্যন্ত সব যোগদান বন্ধ।’

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?