Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালাবদল হয়েছে বাংলায়। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতাতে এসেছে বিজেপি। তারপরেই তৃণমূল কংগ্রেসের আমলে নিযুক্ত একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা একে একে পদত্যাগ করছেন। মঙ্গলবার সকালে প্রথমে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন আইনজীবী কিশোর দত্ত। ইতিমধ্যেই রাজ্যপাল আর এন রবির কাছে সেই পদত্যাগ পাঠিয়েছেন তিনি। এবার অবসরপ্রাপ্ত দুই আমলা করলেন সরকারি পদ থেকে পদত্যাগ।

আরও পডুন: ‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী, এরা দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টার পদে কর্মরত ছিলেন। সেই পদ থেকেই মঙ্গলবার পদত্যাগ করেছেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। অন্য একটি সূত্র জানাচ্ছে মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও এক প্রাক্তন আমলা মনোজ পন্থ। যদিও নবান্ন থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আলাপন এবং হরিকৃষ্ণ দু’জনের রাজ্যের মুখ্যসচিবের গুরুদায়িত্ব পালন করেছেন। অবসরের পর পুরষ্কার স্বরূপ তাঁদের মুখ্য উপদেষ্টার পদে নিযুক্ত করেন মমতা।

কিন্তু রাজ্যে নতুন সরকার ক্ষমতাতে চলে এসেছে। আগামী ৯ মে শপথ গ্রহণ করে বাংলার দায়িত্বভার বুঝে নেবে গেরুয়া শিবির।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর