তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১-এর বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি। ফের ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। উত্তর থেকে দক্ষিণ বাংলার সব জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। আর সবক্ষেত্রেই অশান্তির মূলে রয়েছে তৃণমূল। এমনটাই সূত্র মারফত খবর। মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার ন্যাজাটে ব্য়াপক সংঘর্ষের খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাজাটে দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছিল । খবর পেয়ে ঘটনাস্থলে যান ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর। সেই অশান্তি থামাতে গিয়ে তাঁর পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ। গুলি লেগেছে আরও একজন কনস্টেবলেরও। ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি ভরত। তখনই একটি বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। সেই গুলি লাগে ভরতের পায়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পডুন: অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

অপরদিকে ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদও। মঙ্গলবার রাতে ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের যুগিন্দা রথতলা পাড়ায় শফিকুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর গলায় গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। কাঠগড়ায় তৃণমূল। এই ঘটনায় সিপিএমের দাবি, ভোটপরবর্তী হিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?