‘মোদি এবার দেশের প্রধানমন্ত্রী হবেন না’, উত্তরপ্রদেশের সভা থেকে দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই উত্তরপ্রদেশে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন। তার আগে শুক্রবার উত্তরপ্রদেশে যৌথ প্রচার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন কনৌজে জনসভা করলেন দুই নেতা।

শুক্রবার যৌথ সভা থেকে রাহুল গান্ধি বলেন, ‘ উত্তরপ্রদেশে INDIA ঝড় আসছে। এ রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়বে। নরেন্দ্র মোদি এবার আর দেশের প্রধানমন্ত্রী হবে না।’ অন্যদিকে অখিলেশ যাদব তাঁর বক্তৃতায় ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি, স্বজনপোষণ, অনুন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে সরব হন। আসন্ন নির্বাচনে INDIA জোটের দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে জোট বেঁধে লোকসভায়  লড়ছে।

উল্লেখ্য, ১৩ মে উত্তরপ্রদেশের  কনৌজে রয়েছে চতুর্থ দফায় ভোটগ্রহণ। তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস আর সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে মোট  ৮০টি  লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টির ৬২ টি এবং কংগ্রেস ১৭টি আসনে লড়ছে। অন্যদিকে  ২০১৯ লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির পশ্চিম উত্তরপ্রদেশের ২৬টি লোকসভা আসনের মধ্যে ১৯টি জিতেছিল। বাকি আসনগুলি গিয়েছিল সমাজবাদী এবং বহুজন সমাজবাদী পার্টির জোটের ঝুলিতে। তাই আসন্ন নির্বাচনে কার দখলে যায় উত্তরপ্রদেশ সেটাই এখন মূল বিষয়।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের