প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত প্রখ্যাত পঞ্জাবি কবি সুরজিৎ পাতর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রয়াত কবির পরিবারের সদস্যরা বলেছেন, ঘুমের মধ্যেই শান্তিতে পরলোকগমন করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলের পাশাপাশি সাহিত্য মহলেও শোকের ছায়া। মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত পঞ্জাবি কবি সুরজিৎ পাতর। শনিবার সকালে বেরেওয়াল কলোনির কাছে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত কবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রয়াত কবির পরিবারের সদস্যরা বলেছেন, ঘুমের মধ্যেই শান্তিতে পরলোকগমন করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সবাই তাঁর মৃত্যুকে “পঞ্জাবি সাহিত্য জগতের জন্য উল্লেখযোগ্য ক্ষতি” বলে বর্ণনা করেছেন। পাতরের কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, ‘হাওয়া ভিছ লিখে হারফ’, ‘হানেরে ভিচ সুলাগদি বরণমালা’, ‘পাটঝাড় দি পাজেব’, ‘লাফজান দি দরগাহ’ এবং ‘সুরজামিন’। সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য সুরজিৎ পাতর ২০১২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। প্রথমে তিনি পঞ্জাবি সাহিত্য অ্যাকাডেমির সভাপতির ছিলেন।

এরপর পঞ্জাব আর্টস কাউন্সিলের সভাপতি হন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন জুড়ে পাতর, সাহিত্য আকাডেমি পুরস্কার, পঞ্চনাদ পুরস্কার, সরস্বতী সম্মান এবং কুসুমাগরাজ সাহিত্য পুরস্কারের মতো একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে পেয়েছেন। জলন্ধর জেলার পাতার গ্রামের কাপুরথালার রণধীর কলেজ থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। তিনি গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন। তিনি লুধিয়ানার পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্জাবি ভাষার অধ্যাপক ছিলেন। এছাড়াও তাঁর প্রতিভার মধ্যে আরও রয়েছে, পাতর ফেদেরিকো গার্সিয়া লোরকার তিনটি ট্র্যাজেডি, গিরিশ কার্নাডের নাটক নাগমন্ডলা এবং বার্টোল্ট ব্রেখট-পাবলো নেরুদার কবিতা পঞ্জাবীতে অনুবাদ করেন। কবির মৃত্যুতে পঞ্জাবে শোকের ছায়া নেমে এসেছে।

পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, “এক যুগের সমাপ্তি, যেমন বিখ্যাত পাঞ্জাবি লেখক এবং কবি পদ্মশ্রী সুরজিৎ পাতর সাহেব আজ প্রয়াত হয়েছেন।আমাদের প্রিয় পদ্মশ্রী এস. যিনি পঞ্জাবি মাতৃভাষার সেবা করেছেন এবং বিশ্বের মানচিত্রে পঞ্জাবকে উজ্জ্বল করেছেন, তিনি আর নেই। সুরজিৎ পাতর জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, পাঞ্জাবি সাহিত্যের জন্য এটি একটি চরম ক্ষতি। এই দুঃখের সময়ে তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। পঞ্জাব আজ একজন আইকনকে হারিয়েছে।”

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের