ইন্দোরে নেই দলের প্রার্থী, ‘নোটা’য় ভোট দেওয়ার আর্জি কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: বেনজির ঘটনার সাক্ষী থাকলেন মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভার ভোটাররা। দলীয় প্রার্থী না থাকায় ভোটারদের ‘নোটা’য় (অর্থা‍ৎ কাউকে পছন্দ নয়) ভোট দেওয়ার অনুরোধ জানাল কংগ্রেস। শনিবার মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি ও প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সজ্জন ভার্মা ‘এক্স’ হ্যান্ডেলে ভোটারদের ‘নোটা’য় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিজেপিকে শিক্ষা দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কংগ্রেসের দুই নেতা।

আগামী ১৩ মে সোমবার চতুর্থ দফায় মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা আসনে ভোট নেওয়া হবে। ওই আসনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছিল অক্ষয়কান্তি বামকে। মনোনয়নপত্রও তিনি জমা দিয়েছিলেন। আর তার পরেই কাকতালীয়ভাবে তার বিরুদ্ধে পুরনো এক মামলায় সমন জারি করেছিল আদালত। আর ওই সমন জারির ২৪ ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিতে যোগ দেন কংগ্রেস প্রার্থী। ওই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিড়ম্বনায় পড়া কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, মোটা অর্থের বিনিময়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে যোগ দিয়েছেন অক্ষয়।

ইন্দোর লোকসভায় দলের কোনও প্রার্থী না থাকায় কংগ্রেসের তরফে অন্য কোনও দলের প্রার্থীকে সমর্থন করা হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি জানিয়ে দিয়েছেন, ইন্দোর লোকসভা আসনে কোনও প্রার্থীকে সমর্থন করছে না দল। গণতন্ত্রকে তামাশায় পরিণত করেছে বিজেপি। তাই বিজেপিকে উচিত শিক্ষা দিতে ‘নোটা’য় ভোট দেওয়ার জন্য ইন্দোরের ভোটারদের অনুরোধ জানানো হয়েছে।’

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের