চতুর্থ দফায় সবচেয়ে ধনী প্রার্থী ৫,৭০৫ কোটির মালিক, গরিব প্রার্থীর হাতে ৭ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই সোমবার সকালে লোকসভার চতুর্থ পর্বের ভোট। দেশের ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬ আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছেন ১,৭১৭ প্রার্থী। আগের তিন দফার মতো চতুর্থ দফার ভোটেও কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি। ২৮ শতাংশ বা ৪৭৬ জনই কোটিপতি। তার মধ্যে বিজেপির ৬৫, কংগ্রেসের ৫৬, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির ১৭, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের ২৫ জন প্রার্থীই কোটিপতি।

চতুর্থ দফায় সম্পত্তির নিরিখে সবাইকে টেক্কা দিয়েছেন অন্ধ্রের গুন্টুরের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী পি চন্দ্রশেখর। তাঁর সম্পদের পরিমাণ শুনলে অনেকেই ভিরমি খেতে পারেন। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় গুন্টুরের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী পি চন্দ্রশেখর তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জানিয়েছেন জানেন? একশো বা হাজার-দু’হাজার কোটি নয়। প্রায় ৫,৭০৫ কোটির মালিক টিডিপি প্রার্থী। তার মধ্যে পি চন্দ্রশেখর ব্যক্তিগতভাবে ২,৪৪৮.৭২ কোটি টাকার মালিক। তাঁর স্ত্রী শ্রীরত্না কোনেরুর সম্পত্তির পরিমাণ ২,৩৪৩.৭৮ কোটি টাকা। আর সন্তান ১,০০০ কোটি টাকার সম্পদের অধিকারী। এখনও পর্যন্ত লোকসভা ভোটে লড়াইয়ের জন্য যত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ধনী পি চন্দ্রশেখর।

সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন তেলঙ্গানার চেভেল্লার বিজেপি প্রার্থী কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ৪,৫৬৮ কোটি টাকা। তৃতীয় ধনী প্রার্থী প্রভাকর রেড্ডি ভেমিরেড্ডি। তেলুগু দেশম পার্টির হয়ে অন্ধ্রের নেল্লোর আসনে প্রার্থী হয়েছেন তিনি। প্রভাকর রেড্ডির সম্পদের পরিমাণ ৭১৬ কোটি টাকা।  

এতক্ষণ তো তিন সবচেয়ে ধনী প্রার্থীর কথা জানলেন। এবার চিনে নিন চতুর্থ দফার বোটের সবচেয়ে তিন গরিব প্রার্থীকে। অন্ধ্রপ্রদেশের বাপাতলা থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন কাত্তা আনন্দবাবু। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী আনন্দবাবু পেশায় সমাজসেবী। না তাঁর ব্যাঙ্কে টাকা রয়েছে। না রয়েছে কোনও জমি-বাড়ি-গাড়ি-সোনার গয়না। হাতে মাত্র নগদ সাত টাকা নিয়েই ভোটের লড়াইয়ে নেমে পড়েছেন বছর বত্রিশের যুবক। মহারাষ্ট্রের মাভাল থেকে ভীম সেনার হয়ে লড়াইতে নামা সন্তোষ উবালের সম্পত্তি বলতে নগদ ৮৩ টাকা। মহারাষ্ট্রের শিরুর থেকে নির্দল হয়ে দাঁড়ানো ভোর বিকাশ রোহিদাস মাত্র ৯০ টাকার মালিক। হায়রে গরিবের ভারত আর ধনীর ভারত!

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের